Snake found in mid-day meal: মিড ডে মিলে মরা সাপ, খেতে না চাওয়ায় জোর করা হয়! গুরুতর অবস্থায় ১০০-রও বেশি শিশু...

Children Food Poisoning: মিড ডে মিলে মরা সাপ! সেই খাবার খেয়ে গুরুতর অসুস্থ ১০০-রও বেশি পড়ুয়া। ঘটনার পর অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়ে।

সৌমিতা খাঁ | Updated By: May 2, 2025, 03:23 PM IST
Snake found in mid-day meal: মিড ডে মিলে মরা সাপ, খেতে না চাওয়ায় জোর করা হয়! গুরুতর অবস্থায় ১০০-রও বেশি শিশু...
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রত্যেক সরকারি স্কুলেই প্রতিদিন মিড ডে মিল দেওয়া হয়। ছোটরা এই খাবার খায়, তাই অতিরিক্ত যত্ন সহকারে সেগুলি বানানো হয় বলে সকলের ধারণা। কিন্তু সেই মিড ডে মিল খেয়ে এক-দুজন নয়, একশোর বেশি পড়ুয়া হয়ে পড়ল অসুস্থ। রীতিমত তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

Add Zee News as a Preferred Source

জানা গিয়েছে, মিড ডে মিলের খাবারে মরা সাপ পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটে বিহারের মোকামা ব্লকের একটি সরকারি স্কুলে। সাপটি মৃত হওয়ায় মিড ডে মিলের খাবার দূষিত হয়ে যায়। আর তা খেয়েই ১০০-এরও বেশি বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। 

গত ২৪ এপ্রিল ঘটনাটি ঘটে পড়ুয়াদের অভিভাবকরা স্বাভাবিকভাবে ক্ষোভে ফেটে পড়ে। ঘটনাটি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে। বৃহস্পতিবার তারা এই বিষয়টি আমলে নিয়েছে এবং ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। অভিভাবকদের দাবি, খাবার তৈরির সময় রান্নার পাত্রে সাপ পড়ে যায়। রাধুঁনি সেই সাপটি সরিয়ে ফেলে দেয়। তবুও রাধুঁনি ওই দূষিত খাবারটি প্রায় ৫০০ পড়ুয়াদের পরিবেশন করে বলে অভিযোগ।

খাওয়ার পরই, একের পর এক শিশু বমি করতে শুরু করে। এবং তাদের মাথা ঘুরতে থাকে বলে অভিযোগ। যার ফলে গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই ডজনেরও বেশি পড়ুয়াদের  মোকামার রেফারেল হাসপাতালে এবং দুজনকে বারহ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পরে ডাক্তাররা তাদের শরীরে বিষের কোনও চিহ্ন না থাকার কথা জানিয়েছেন।

আরও পড়ুন:Madhyamik Result 2025 Topper: একাই প্রথম! কোন নিয়মে পড়াশোনা করে সাফল্যের শিখরে অদৃত? কী বলছে ফার্স্টবয়...

ঘটনার তদন্ত জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে, 'কমিশন পর্যবেক্ষণ করেছে যে বিষয়বস্তু, যদি সত্য হয়, তাহলে শিক্ষার্থীদের মানবাধিকার লঙ্ঘনের একটি গুরুতর বিষয় উত্থাপন করে।' অন্যদিকে, প্রত্যক্ষদর্শী এবং এলাকাবাসীর অভিযোগ কিছু পড়ুয়ারা খেতে অস্বীকৃতি জানায়। তাদের জোর করে এবং হুমকি দিয়ে খাবার খাওয়ানো হয়। কিছু শিশু এমনকি দাবি করেছে যে, পড়ুয়ারা অসুস্থ হওয়ার পর শিক্ষকরা স্কুলে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। 

এই ঘটনা জনসাধারণের ক্ষোভের জন্ম দেয়। স্কুল কর্মীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে ক্ষুব্ধ বাসিন্দারা জাতীয় সড়ক ৩১ (NH31) অবরোধ করে। পরবর্তীতে NHRC বিহারের মুখ্য সচিব এবং পাটনার সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্টকে নোটিশ জারি করে, দুই সপ্তাহের মধ্যে ঘটনা এবং ক্ষতিগ্রস্ত শিশুদের অবস্থা সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন চেয়ে।

আরও পড়ুন:Delhi Waterlogged: ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড দিল্লি, তিন বাচ্চা-সহ মৃত চার...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.