Operation Sindoor: সিঁদুর মুছে দেওয়ার পালটা অপারেশন চালাল ভারত! কান্নার মধ্যেও শান্তি পেল নিহতদের পরিবাররা...

India Pakistan War: পহেলগাঁও হামলার বদলা হিসেবে পাক অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারত। ভারতের আকাশসীম অতিক্রম না করেও নিখুঁত লক্ষ্য আঘাত হানল ভারতের রাফাল জেট। কী বলছেন নিহতদের পরিবাররা...

সৌমিতা খাঁ | Updated By: May 7, 2025, 08:27 AM IST
Operation Sindoor: সিঁদুর মুছে দেওয়ার পালটা অপারেশন চালাল ভারত! কান্নার মধ্যেও শান্তি পেল নিহতদের পরিবাররা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)নামের মধ্যে বার্তা। মঙ্গলবার মধ্যরাতে  পাকিস্তান (Pakistan)এবং পাক-অধিকৃত কাশ্মীরের (POK) নয়টি স্থানে হামলা চালিয়ে পহেলগাঁও সন্ত্রাসী হামলার(Pahalgao Terror Attack) জবাবে ভারত (India)এই অভিযানের নাম দিয়েছে - অপারেশন সিঁদুর।

Add Zee News as a Preferred Source

সিঁদুর বিবাহিত হিন্দু মহিলাদের প্রতীক। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ ভারতীয় পুরুষ এবং তাদের মধ্যে সদ্য বিবাহিতদের  ধর্মের ভিত্তিতে আলাদা করে নির্মমভাবে খুন করা হয়। ধর্ম জেনে একে একে বিবাহিত হিন্দু মহিলাদের স্বামীদের হত্যা করা হয়। এছাড়াও যোদ্ধারা যুদ্ধে যাওয়ার আগে সিঁদুরের তিলক পরে। 

ভারতের এই প্রত্যাঘাতের খবরে মনে খুশির আলো ফুটিয়েছে পহেলগাঁওয়ে নিহতদের পরিবারে। পহেলগাঁওয়ে নিহত সন্তোষ জগদলের মেয়ে আসভারি জগদলে প্রত্যাঘাতের খবর শুনে নিজের কান্না আটকে রাখতে পারেনি। এএনআই-কে তিনি বলেন, 'আমরা আনন্দে কাঁদছি। প্রধানমন্ত্রী প্রতিশোধ নিয়েছেন। যেভাবে অভিযানের নামকরণ করা হয়েছে, তাতে আমাদের চোখের জল থামছে না। যে বোনদের সিঁদুর (বৈবাহিক মর্যাদার প্রতীক) এই সন্ত্রাসীরা মুছে ফেলেছে - ভারত তাদের নয়টি স্থানে আঘাত করেছে। এটা সত্যিই আলাদা অনুভূতি, এবং আমাদের আনন্দের জল থামবে না।'

আরও পড়ুন:Operation Sindoor LIVE Update: মধ্যরাতে অপারেশন সিঁদুর, পাক অধিকৃত কাশ্মীরে ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত

আরেক ভুক্তভোগী শুভম দ্বিবেদীর বাবা সঞ্জয় দ্বিবেদী বলেন, অপারেশন সিন্দুর দেশের সরকারের প্রতি বিশ্বাসের অনুভূতি জাগিয়ে তোলে। তিনি বলেন, 'আমি ক্রমাগত খবর দেখছি। আমি ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানাই এবং দেশের মানুষের কষ্ট শোনার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাই। পাকিস্তানে বেড়ে ওঠা সন্ত্রাসবাদ ধ্বংস করার জন্য আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। এই খবর শোনার পর থেকে আমার পুরো পরিবার হালকা বোধ করছে।'

শুভম দ্বিবেদীর স্ত্রী বলেন, 'আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাতে চাই। আমার পুরো পরিবারের তার উপর আস্থা ছিল, এবং তিনি যেভাবে (পাকিস্তানকে) জবাব দিয়েছেন, তাতে তিনি আমাদের আস্থাকে বাঁচিয়ে রেখেছেন। এটাই আমার স্বামীর প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। আমার স্বামী যেখানেই থাকুন না কেন, তিনি আজ শান্তিতে থাকবেন।'

আরও পড়ুন:India Pakistan Tension: পাকিস্তানের পাশে ২ মুসলিম দেশ-সহ মোট তিন! আর ভারতের পাশে...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.