India Pakistan War Operation Sindoor: অপারেশনের নাম শুনে চোখের জল বাঁধ মানেনি! বলছেন পহেলগাঁওয়ে পিতৃহারা...

Pahalgam Terror Attack: ভারতীয় মহিলাদের সিঁদুর মুছে দেওয়ার প্রতিশোধ নেওয়ার নাম 'অপারেশন সিঁদুর'। প্রত্যাঘাতের নাম শুনে চোখের জল আটকায়নি পহেলগাঁওয়ে নিহতের মেয়ের।

সৌমিতা খাঁ | Updated By: May 7, 2025, 11:20 AM IST
India Pakistan War Operation Sindoor: অপারেশনের নাম শুনে চোখের জল বাঁধ মানেনি! বলছেন পহেলগাঁওয়ে পিতৃহারা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গিদের নৃশংস হামলায় (Pahalgam Terror Attack) একাধিক মহিলা বিধবা হয়েছেন। মাথায় সিঁদুর দেখে মহিলাদের সামনেই স্বামীদের মাথায় গুলি করে খুন করা হয়। সেই বদলার নামই 'অপারেশন সিঁদুর'(Operation Sindoor)। মঙ্গলবার রাত ১.৪৪-এ পাকিস্তানের ৯ জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারত।

Add Zee News as a Preferred Source

কান্নার মধ্যে খানিকটা শান্তির ছোঁয়া পেল নিহতদের পরিবাররা। সেই সন্ত্রাসী হামলায় নিহত সন্তোষ জগদলের মেয়ে আশাভরী জগদল এই প্রত্যাঘাতের আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ভারতীয় সেনাবাহিনীর এই অভিযানকে কুর্নিশ জানিয়েছেন।

আরও পড়ুন:India Pakistan War: ভারতের প্রত্যাঘাত 'অপারেশন সিঁদুর'-এ হাহাকার! চিনই ডোবাল পাকিস্তানকে...

কী বললেন নিহত  সন্তোষ জগদলের মেয়ে আশাভরী?
এএনআই-র কথা বলতে গিয়ে আশাভরী বলেন, 'আমাদের আত্মীয়স্বজনরা আমাদের ফোন করে অপারেশন সিঁদুর সম্পর্কে জানিয়েছে। অপারেশনের নাম শুনে আমার চোখে জল এসে গিয়েছে। সন্ত্রাসীদের হাতে নিহতদের প্রতি এটি একটি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি এবং ন্যায়বিচার। প্রধানমন্ত্রী প্রতিশোধ নিয়েছেন। এবং যেভাবে অপারেশনের নামকরণ করা হয়েছে। তাতে আমাদের চোখের জল থামবে না। যে বোনদের সিঁদুর এই সন্ত্রাসীরা মুছে ফেলেছে- ভারত তাদের নয়টি স্থানে আঘাত করেছে। এটা সত্যিই আলাদা অনুভূতি, এবং আমাদের আনন্দের জল থামবে না।'

আরও পড়ুন:India Pakistan Tension: পাকিস্তানের পাশে ২ মুসলিম দেশ-সহ মোট তিন! আর ভারতের পাশে...

'অপারেশন সিঁদুরের নামকরণ'

জানা গিয়েছে, এই অপারেশন সিঁদুরের নামকরণ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন। ‘অপারেশন সিঁদুর’ নামটি পহেলগাঁও হামলায় নিহত নাগরিকদের রক্তের প্রতিশোধ এবং জাতির সম্মান রক্ষার প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতীয় মহিলাদের সিঁদুর মুছে দেওয়ার প্রতিশোধ নিতেই এই নামকরণ করা হয়েছে ৷ 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.