জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সন্ত্রাসদমনে জঙ্গিদের বিরুদ্ধে কখন কীভাবে যুদ্ধ? দেশের ৩ সেনাপ্রধানকে সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুঁশিয়ারি দিয়েছেন, 'ইঞ্চিতে ইঞ্চিতে পহেলগাঁও হামলার বদলা নেওয়া হবে!' সীমান্তে বেড়েছে উত্তেজনা। ভারতীয় সেনা যুদ্ধ প্রস্তুতিও সেরেছে। এই পরিস্থিতিতে এখন পাকিস্তান ভয়ে কাঁপছে, ভারত কখন কীভাবে কোথা দিয়ে প্রতি আক্রমণ করবে, এই ভেবে। কারণ পহেলগাঁও হামলার পিছনে পাক যোগ, পাক মদতের প্রমাণ সুস্পষ্ট। পাকিস্তান ভয় পাচ্ছে, মধ্য এশিয়ার কোনও গোপন ঘাঁটি থেকে আকাশপথে হামলা চালাতে পারে ভারত!
Add Zee News as a Preferred Source
বিদেশি ঘাঁটি থেকে আকাশপথে হামলা!
আসলে গত ৩০ বছর ধরে ভারত তাজাকিস্তানে নিজেদের সামরিক উপস্থিতি বজায় রেখেছে। আফগান সীমান্তের কাছে দক্ষিণ তাজাকিস্তানের ফারখোর অঞ্চলে একটি সামরিক হাসপাতাল প্রতিষ্ঠা করে ভারত। একসময় এই অঞ্চলটি গৃহযুদ্ধে দীর্ণ ছিল। একদিকে পাকিস্তান সমর্থিত তালিবানরা, অন্যদিকে শক্তিশালী উত্তর জোট। সেই সময় ফারখোরে ভারতের উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়া দক্ষিণ তাজাকিস্তানের জরাজীর্ণ গিসার সামরিক বিমানঘাঁটিতেও ভারতের উপস্থিতি আছে। আর তাই পাকিস্তানের আশঙ্কা ভারত হয়তো আকাশপথে হামলার ক্ষেত্রে কোনও বিদেশি বায়ুসেনা ঘাঁটি ব্যবহার করতে পারে।
উল্লেখ্য, এদিনই পাক সেনাবাহিনী ‘ফাতাহ সিরিজ’-এর ১২০ কিলোমিটার পাল্লার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। ‘এক্স ইন্ডাস’ নামে এক সামরিক মহড়ার অংশ হিসেবে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ফাতাহ সিরিজের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে পাকিস্তান। উন্নত টার্মিনাল গাইডেন্স প্রযুক্তির মাধ্যমে এটি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এর আগে চলতি মাসেই পাকিস্তান ৪০০ কিলোমিটার পাল্লার ‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে। সেটিও এখন সেনাবাহিনীর আর্টিলারি ইউনিটে যুক্ত হয়েছে।
আরও পড়ুন, Pahalgam Attack: PoK-এ পাক সেনা ছাউনির পাশেই 'জঙ্গল মহল ক্যাম্প'! উপগ্রহ চিত্রে সন্ত্রাসযোগের 'ভয়ংকর প্রমাণ'... ভারতের মোক্ষম তাস...
Pahalgam Attack: করাচি সেফহাউজ থেকে 'রিমোট' কন্ট্রোলে পহেলগাঁও 'অপারেশন'! চাঞ্চল্যকর 'ডিজিটাল ফুটপ্রিন্ট' তদন্তকারীদের হাতে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)