)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁও হামলার পরই পাকিস্তানকে (Pakistan) মোক্ষম জবাব দেয় ভারত। অপারেশন সিঁদুর (operation sindoor) গুঁড়িয়ে দিয়েছিল সে দেশের জঙ্গিঘাঁটি। তারপরই ভারত পদক্ষেপ করেছে কূটনৈতিক সম্পর্ককে সুদৃঢ় করতে, শুধু তাই নয় বিশ্বের দরবারে সন্ত্রাস নিয়ে পাকিস্তানের মিথ্যের মুখোশ খুলে দেওয়ার কাজও করছে।
বসে নেই পাকিস্তানও। সে দেশের বিদেশমন্ত্রী ছুটেছেন বন্ধু চিনের কাছে। সোমবারই চিনে পৌঁছবেন পাক বিদেশমন্ত্রী (deputy prime minister Ishaq Dar)। ভারত-পাক সংঘাতের আবহে বৈঠক করবেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গেও। এছাড়া তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গেও বৈঠকে বসতে পারেন ইশাক এবং ওয়াং।
ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দিতে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিও ২০ মে চীনে পৌঁছাবেন। তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক বাণিজ্যের প্রচার, বর্ধিত নিরাপত্তা সহযোগিতা এবং এই অঞ্চলের ক্রমবর্ধমান পরিস্থিতি, বিশেষ করে সাম্প্রতিক পাকিস্তান-ভারত সংঘর্ষের পরিপ্রেক্ষিত নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
তিনি পাকিস্তানে ফিরবেন ২২ মে। প্রসঙ্গত, গত ১০ মে বিকেলে ভারত-পাক সংঘর্ষবিরতির পরই ইসালামাবাদকে সমর্থন জানাতে পাক বিদেশমন্ত্রী ইশাক দারকে ফোন করেন চিনের ওয়াং ই। পাক বিদেশমন্ত্রক সূত্রে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘পাকিস্তানের বরাবরের বন্ধু, পারস্পরিক সহযোগী দেশ চিন। এদিকে দিনকয়েক আগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরকে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তালিবান বিদেশমন্ত্রী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)