Operation Sindoor: ভারত ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে পাকিস্তানের হামলার চেষ্টা বানচাল করে দেয়।
Operation Sindoor: অপারেশন সিঁদুরের পর ভারতের ১৫টি স্থানে পাকিস্তান হামলা চালানোর ব্যর্থ প্রচেষ্টার পর ভারত শত্রুদেশের পা ভেঙে দিয়েছে। বুধবার রাতের দিকে এবং বৃহস্পতিবার ভোরে পাকিস্তান উত্তর ও পশ্চিমে একাধিক ভারতীয় সামরিক অবস্থানে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছিল, যা ব্যর্থ হয়েছে কিন্তু রাতারাতি যুদ্ধের আকার ধারণ করেছে। পাকিস্তান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ... অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথলা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফালোদি, উত্তরলাই এবং ভূজে বেশ কয়েকটি সামরিক হামলা চালানোর চেষ্টা করেছে।
ভারত অপারেশন সিঁদুর শুরু করার কয়েক ঘন্টা পরেই পাকিস্তানের আক্রমণ শুরু হয়। ভারত পাক-অধিকৃত কাশ্মীরের (পিওকে) নয়টি স্থানে আক্রমণ করে সন্ত্রাসবাদের ঘাঁটি ধ্বংস করে দেয়।অপারেশন সিঁদুরের পরে ভারত, পাকিস্তানকে সতর্ক করে বলেছিল যে, পাকিস্তান যদি না শোধরায়, ভারত এরপর দ্বিগুণ বেগে আক্রমণ করবে।
আরও পড়ুন:Operation Sindoor: দেশের এই ১৫টি স্থানে পাকিস্তানের হামলার ছক, আগেই মেরে মেরুদন্ড ভেঙে দিল ভারত...
ভারতীয় সেনাবাহিনী একাধিক স্থানে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা রাডারগুলিকেও টার্গেট করেছে। পিআইবি বিবৃতিতে বলা হয়েছে, "আজ সকালে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে বিমান প্রতিরক্ষা রাডার এবং সিস্টেমগুলিকে টার্গেট করেছিল। ভারতের প্রতিক্রিয়া পাকিস্তানের মতো তীব্র ছিল।
জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, উরি, পুঞ্চ, মেন্ধার এবং রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তান মর্টার এবং ভারী ক্যালিবার আর্টিলারি ব্যবহার করে গোলাগুলি চালিয়েছে। পাকিস্তানের গুলিবর্ষণের ফলে তিন মহিলা এবং পাঁচ শিশু সহ ষোল জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: Operation Sindoor: সিঁদুরে হানায় অর্থনীতিরও কোমর ভেঙেছে, পাক শেয়ার বাজারেও রক্তপাত! বিরাট ক্ষতি...
বৃহস্পতিবার সকালে লাহোরে জোরে বিস্ফোরণ শোনা গেছে। বিস্ফোরণের কারণ জানা যায়নি। ওয়ালটন রোডেও সাইরেন শোনা গেছে বলে জানা গেছে। সূত্রের মতে, শহরজুড়ে একাধিক বিস্ফোরণ শোনা গেছে। বিস্ফোরণের সময় ভারতীয় সেনাবাহিনীর পাকিস্তানের বিমান প্রতিরক্ষা রাডারে আঘাত করার যে পূর্ব পরিকল্পনা ছিল তারই ইঙ্গিত করে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
BOT
(20 ov) 102/9
|
VS |
LES
96/8(20 ov)
|
| Botswana beat Lesotho by 6 runs | ||
| Full Scorecard → | ||
|
UAE
(20 ov) 102/9
|
VS |
OMA
96/8(20 ov)
|
| Match Postponed | ||
| Full Scorecard → | ||
|
LES
(20 ov) 81/8
|
VS |
BOT
83/4(12.3 ov)
|
| Botswana beat Lesotho by 6 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.