Operation Sindoor Day 2: অপারেশন 'সিঁদুরে'র পাল্টা। ভারতে এবার ড্রোন হামলা চালাল পাকিস্তান। মুহুমুর্হু বিস্ফোরণ! বেজে উঠল সাইরেন। জম্মুতে ব্ল্যাক আউট।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: India Pakistan War: পহেলগাঁও সন্ত্রাসের মূল পাণ্ডার দক্ষিণী যোগ! কেন কাঠগড়ায় কেরালা-কর্ণাটক?
শিক্ষা হয়নি। লজ্জাও নেই! 'ভারতের হামলার জবাবে এখনও পর্যন্ত সংযম দেখিয়েছি পাকিস্তান', দাবি সেদেশের উপ প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসহাক দারের। সঙ্গে হুঁশিয়ারি ছিল, 'নিজের পছন্দের জায়গায় নিজেদের পদ্ধতিতে আরও বড়সড় প্রত্যাঘাত করবে পাকিস্তান'। এরপর রাতেই ভারতের আকাশসীমায় ঢুকল একের এক পাক ড্রোন। নিশানায় জম্মু বিমানবন্দরে। সঙ্গে পাঠানকোট ও কাটরাও।
এদিকে কাশ্মীরের উরি, কুপওয়াড়া ও বারামুলায় সীমান্তে চলছে গোলাগুলি। পঞ্জাবের তালওয়ারাতেও পাকিস্তান মিসাইল হামলা চালিয়েছে বলে শোনা যাচ্ছে। পাল্টা জবাব দিচ্ছে ভারতও। জম্মুর আকাশে হানাদার পাকিস্তানের ৮ মিসাইল চুরমার করে দিল ভারতীয় সেনা। অসমর্থিত সূত্রে খবর, জম্মু বিশ্ববিদ্যালয়ের কাছে পাকিস্তানের ২ ড্রোন গুলি করে নামিয়েছে ভারত।
আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় বিস্ফোরণের শব্দ শোনা যায় জম্মু বিমানবন্দরের সামনে। আকাশে তখন ২ থেকে ৩ পাকিস্তানি ড্রোন। সেই ড্রোনগুলিতে ধ্বংস করে দেয় ভারতীয় বায়ুসেনা। এরপর বেজে ওঠে সাইরেন। গোটা শহরে ব্যাকআউট, জারি চরম সতর্কতা। স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে না বেরোনোর নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে পাকিস্তানের হামলায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
মনে করা হচ্ছে, রাওয়ালপিন্ডি থেকে এই ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। ফের একবার সেই মামলার যোগ্য জবাব দিল ভারত। গতকাল বুধবার রাতের দিকে এবং আজ, বৃহস্পতিবার ভোরে উত্তর ও পশ্চিমে একাধিক ভারতীয় সামরিক অবস্থানে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। যা ব্যর্থ হয়েছে কিন্তু রাতারাতি যুদ্ধের আকার ধারণ করেছে। পাকিস্তান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ... অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথলা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফালোদি, উত্তরলাই এবং ভূজে বেশ কয়েকটি সামরিক হামলা চালানোর চেষ্টা করে।
আরও পড়ুন: India Pakistan War: মঙ্গল ভুলে আপাতত ফাইটার জেট চালান! গগনযান মহাকাশযাত্রীকে তড়িঘড়ি ডাক বায়ুসেনার!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)