)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুদিন আগে নিখোঁজ হয়ে গিয়েছিল ২০ বছর বয়সী ছাত্রী। ২ দিন পর মিলল অর্ধদগ্ধ দেহ। পুলিস সন্দেহ করছে, ২০ বছর বয়সী ওই ছাত্রীকে ধর্ষণের পর খুন করা হয়েছে। তারপরই দেহ আংশিক পুড়িয়ে দেওয়া হয়।
হাড়হিম করে দেওয়া ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চিত্রদুর্গ জেলায়। অভিযুক্তদের ধরতে পুলিস ব্যাপক তল্লাশি শুরু করেছে। চিত্রদুর্গের একটি সরকারি উইমেনস কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন ওই তরুণী। ১৪ অগাস্ট হস্টেল ছেড়ে চলে যান ওই ছাত্রী। তারপর আর হস্টেলে ফিরে আসেননি। বাবা-মা নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। এখন মেয়ের মৃত্যুর খবর পেয়ে তারা হতবাক।
প্রাথমিক তদন্তের পর পুলিস মনে করছে, ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। প্রমাণ লোপাটের জন্য দেহে আগুনও ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় গ্রামীণ পুলিস স্টেশনে একটি খুনের মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু করেছে পুলিস। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)