Great Devastation Coming: বরফে হাঁটছে ময়ূর? দেশে ঘনিয়ে আসছে ভয়ংকর দুর্বিপাক! মারণ ধ্বংসলীলা ২ এপ্রিল শুরু হয়ে...

Peacock Visible in Snow: ময়ূরগুলি সর্বোচ্চ ২০০০ ফুট উচ্চতা পর্যন্ত বেঁচে থাকতে পারে। কিন্তু মানালির এই গ্রামে ময়ূরকে ৬০০০ ফুটেরও বেশি উচ্চতায় দেখা গিয়েছে। গ্রামবাসীরা ঘটনাটিকে আসন্ন বিপদের সঙ্গে যুক্ত করে ভাবছেন। আবহাওয়াবিদ এবং বন্যপ্রাণ বিশেষজ্ঞেরাও এই ঘটনায় বিস্মিত।

সৌমিত্র সেন | Updated By: Feb 6, 2026, 07:02 PM IST
Great Devastation Coming: বরফে হাঁটছে ময়ূর? দেশে ঘনিয়ে আসছে ভয়ংকর দুর্বিপাক! মারণ ধ্বংসলীলা ২ এপ্রিল শুরু হয়ে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিমাচল প্রদেশের মানালি (Manali of Himachal Pradesh) সম্প্রতি ভারী তুষারপাতের (heavy snowfall in Manali) জন্য দেশের নজরে এসেছিল। কিন্তু এখন সেই তুষারই ভয়ের প্রতীক হয়ে দাঁড়াল। সেই তুষারের মধ্যে একটি ময়ূরকে হাঁটতে (peacocks roaming in snow) দেখা গিয়েছে। এটা খুবই অদ্ভুত এক দৃশ্য। মানালির জগৎসুখ গ্রামে (Jagatsukh village of Manali) দেখা এই দৃশ্যটি স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত ও গভীর উদ্বেগের মধ্যে ফেলেছে। তুষার আচ্ছাদিত গ্রামে ময়ূরের ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরালও হয়ে উঠেছে। প্রায় ৬০০০ ফুট উচ্চতায় ময়ূরগুলি দেখতে পাওয়া অত্যন্ত বিরল ঘটনা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Suicide Bombing Attack in Mosque: জুম্মার নমাজের সময়ে ভয়ংকর আত্মঘাতী বোমা-হামলা! প্রার্থনাস্থল লহমায় নরক! আগুন, শব্দ, রক্তে সন্ত্রাসের হাড়হিম ছবি...

৬০০০ ফুটে ময়ূর?

ময়ূরগুলি সর্বোচ্চ ২০০০ ফুট উচ্চতা পর্যন্ত বেঁচে থাকতে পারে, তবে এই গ্রামে ময়ূরকে ৬০০০ ফুটেরও বেশি উচ্চতায় দেখা গিয়েছে। আবহাওয়াবিদ এবং বন্যজীবন বিশেষজ্ঞেরা এই ঘটনায় বিস্মিত। গ্রামের কিছু মানুষ এই ঘটনাকে আসন্ন বিপদের সঙ্গে যুক্ত করছেন। গ্রামবাসীরা বলছেন, ১০-১৫ বছর আগে পর্যন্ত, কুলু-মানালির বাড়িগুলিতে সিলিং ফ্যান ছিল না। কিন্তু এখন বেশিরভাগ জায়গায় ঘরে ঘরে পাখা বসাতে হচ্ছে। এটা একটা বড় মাপের বদল। আর এই বদলটিকে বিপদের শুরু বলে মনে করছেন মানালির গ্রামবাসীরা।

বাবা ভাঙ্গার ভবিষ্যৎ-কথা

২০২৬ সালের জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে বুলগেরিয়ার বিখ্যাত দার্শনিক বাবা ভাঙ্গা যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা-ও সত্য হতে শুরু করেছে। এ বছর মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ভারত ভারী তুষারপাতের শিকার হয়েছে। আগামী দিনে বন্যারও পূর্বাভাস দেওয়া হয়েছে। তুষারের উপর ময়ূরের হেঁটে বেড়ানো কি কোনও ধ্বংসের সংকেত?

আরও পড়ুন: Deadly Earthquakes: মাত্র সাড়ে ৪ ঘণ্টার মধ্যে ১৩ বার ভূমিকম্প! শীতের গভীর রাতে ধ্বংস হল পাহাড়? গ্যাংটকে গন্ডগোল...

আরও পড়ুন: 

এপ্রিল থেকে শনি-মঙ্গলের ধ্বংসলীলা

শুধু তাই নয়, জ্যোতিষীদের দৃষ্টিকোণ থেকে সময়টাও খুব ভয়ংকর হতে চলেছে। অচিরেই শনি এবং মঙ্গল মীন রাশির চিহ্নে পরিণত হতে চলেছে। এই সংযোগ বন্যা, যুদ্ধ, হিংসা ডেকে আনতে পারে। আগামী ২ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত শনি-মঙ্গলের এই মীনযোগে ভয়ংকর সব ঘটনা ঘটবে। এর পরে, ২ জুন বৃহস্পতি কর্কটে আসছে। এর ফলে ঘটবে আরও নানা ভয়াবহ ঘটনা। জলবায়ুতে আসবে মারণ পরিবর্তন, হবে ভয়াল বন্যা, ভয়ংকর ভূমিকম্প, প্রচণ্ড ঝড়, ভারী বৃষ্টিপাত। 

আরও পড়ুন: Epstein Big Big Breaking: বীভৎস এপস্টিন! জেফ্রি এপস্টিন সত্যিই শিশুদের মাংস খেতেন? জেফ্রির নৌকা থেকে কাদের হাড়হিম চিৎকার আর কান্না...

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.