)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুল্ক লড়াইয়ের (Tariif Row) মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi-Trump Meet)। আগামী মাসেই সম্ভবত ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হবে মোদী। মার্কিন মুলুকেই সাক্ষাৎ হবে দুই রাষ্ট্রনেতার। আগামী মাসে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে (United Nations General Assembly) যোগ দিতে আমেরিকা যেতে পারেন প্রধানমন্ত্রী মোদী। সেইসময়ই ট্রাম্পের সঙ্গে দেখা করতে পারেন মোদী। ট্রাম্প ছাড়াও, ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির সঙ্গেও দেখা করতে পারেন মোদী।
৭ মাসে দ্বিতীয় মোদী-ট্রাম্প বৈঠক!
সেপ্টেম্বরে নিউ ইয়র্ক সিটিতে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন (United Nations General Assembly) অনুষ্ঠিত হবে। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে সেই অধিবেশন। সেই অধিবেশনে যোগ দিতে বিশ্ব নেতারা ভিড় জমাবেন মার্কিন মুলুক। এখন সেই অধিবেশনে যোগ দিতে গিয়ে যদি মোদী-ট্রাম্প বৈঠক (Modi-Trump Meet) বাস্তবায়িত হয়, তবে এই বছরের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী মোদীর সফরের পর, ৭ মাসের মধ্যে এটি হবে দুই রাষ্ট্রনেতার দ্বিতীয় বৈঠক। জানা গিয়েছে, ট্রাম্পও মোদীর সঙ্গে দেখা করতে আগ্রহী।
QUAD সম্মেলনে ট্রাম্পকে ভারতে আমন্ত্রণ মোদীর!
উল্লেখ্য, জুন মাসে প্রধানমন্ত্রী মোদী যখন জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে কানাডায় ছিলেন, তখন ডোনাল্ড ট্রাম্প মোদীকে ওয়াশিংটন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু মোদী সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। কারণ সেই সময় পাক সেনাপ্রধান আসিম মুনীরও আমেরিকায় ছিলেন। এখন সেপ্টেম্বরে যদি ট্রাম্প-মোদী বৈঠক সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাহলে অক্টোবরের QUAD সম্মেলনে যোগদানের জন্য ট্রাম্পকে ব্যক্তিগতভাবে ভারত সফরের আমন্ত্রণ জানাতে পারেন মোদী। অস্ট্রেলিয়া ও জাপান হল QUAD-এর অন্যান্য সদস্য।
ভারত-আমেরিকা শুল্ক লড়াই!
প্রসঙ্গত, রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা (Tariif Row)। ভারতীয় পণ্য এখন মার্কিন মুলুকে রফতানির ক্ষেত্রে গুনতে হচ্ছে কড়কড়ে ৫০ শতাংশ শুল্ক। ওদিকে শুল্ক বিতর্কের মধ্যেই ভারতের সঙ্গে সব ধরণের বাণিজ্য আলোচনাও স্থগিত করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (India US Trade Relation)। সবমিলিয়ে টাল খেয়েছে ভারত-মার্কিন 'বন্ধুত্ব' (India US Relation)। বিগত দুই দশকের মধ্যে মার্কিন-ভারত বাণিজ্য উত্তেজনা চরমে পৌঁছেছে।
ভারতের কড়া প্রতিক্রিয়া...
ভারত যদিও এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এভাবে শুল্ক চাপানো অন্যায্য এবং দ্বিচারিতা। ভারত তার স্বার্থ রক্ষার্থে চরম মূল্য দিতেও প্রস্তুত। প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি দেশের কৃষকদের পাশে থাকবেন এবং আমেরিকার সর্বোচ্চ শুল্কের চাপ সহ্য করবেন। ভারত কখনও আপস করবে না। এখন দেখার সেপ্টেম্বরে মোদী-ট্রাম্প বৈঠকে জল কোনদিকে গড়ায়? সম্পর্কের বরফ কি গলে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)