জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতকাল ইরানের ৩ পরামাণু কেন্দ্র হামলা চালিয়েছে আমেরিকা। তার পরই আজ ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে ইরানি প্রেসিডেন্ট মাসউদ পেজেখিয়ানের কাছে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি তাঁর কাছে উত্তেজনা কমানোর আহ্বান জানান।
Add Zee News as a Preferred Source
মধ্যপ্রচ্যের শান্তি যাতে মিসাইলের আঘাতে নষ্ট না হয়ে যায় সে ব্যাপারে ইরানি প্রেসিডেন্টের কাছে আহ্বান জানান প্রধানমন্ত্রী মোদী। কূটনৈতিক কথাবার্তার মাধ্যমে উত্তেজনা কমানোর উপরে জোর দেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যে ভাবে উত্তেজনা বাড়ছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছি। এক্ষুনি উত্তেজনা কমিয়ে কথাবার্তার মাধ্য়মে আঞ্চলিক শান্তি উদ্ধারের উপরে জোর দিয়েছি।
উল্লেখ্য, গতকাল রাতেই ইরানের তিনটি পরমাণু কেন্দ্র বোমা হামলা চালিয়েছে আমেরিকা। ওই হামলার পর ট্রাম্প লেখেন, সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, 'আমরা সফলভাবে ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলা চালিয়েছি। ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। অপারেশন-এর পরে সমস্ত মার্কিন বিমান আপাতত ইরানের আকাশ সীমার বাইরে আছে।' হামলার পর ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ভাষণ দেন। যা যুক্তরাষ্ট্রের টেলিভিশনে সরাসরি প্রচার করা হয়। প্রেসিডেন্ট পরিষ্কার জানিয়েছেন, ইরান শান্তি আলোচনায় না বসলে তাদের উপর আরো হামলা চালানো হবে। তিনি বলেন, 'হয় শান্তি প্রতিষ্ঠা হবে, নাহলে ইরানের ওপর আরো অনেক বড় হামলা করা হবে যা গত আটদিনে তারা দেখেনি।'
আরও পড়ুন-বিশ্বযুদ্ধ আসন্ন? ইরানের ৩ পরমাণু কেন্দ্র গুঁড়িয়ে আরও বড় হামলার হুমকি ট্রাম্পের...
আরও পড়ুন- 'প্রত্যেক আমেরিকান এখন আমাদের টার্গেট!', ট্রাম্পের হামলার পর খামেইনির হুংকার...
এদিকে, ওই হামলার পর ইরান হুমকি দিয়েছে, প্রতিটি আমেরিকান এখন ইরানের টার্গেট। সোশ্য়াল মিডিয়ায় এক ইরানি সংবাদ উপস্থাপক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে। তিনি বলেছেন, ইরানের উপর হামলা করে যে সংঘাত ট্রাম্প শুরু করেছেন, তা শেষ করবে ইরান। ইরানের আর হুংকার যে, 'আমেরিকা ইরানের আকাশসীমা লঙ্ঘন করে অপরাধ করেছে। পশ্চিম এশিয়া অঞ্চলে তাদের কোনও জায়গা নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আপনি এই সংঘাত শুরু করেছেন সেটা আমরা শুরু করব।' আরও বলা হয় যে, 'যুদ্ধ তো সবে শুরু হয়েছে মি ট্রাম্প! আর আপনি এখনই শান্তির কথা বলছেন। আমরা এমনভাবে জবাব দেব, যাতে আপনি বুঝতে পারেন এই হামলার ফলাফল কী হতে পারে।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)