Pahalgam Terror Attack: হামলা হতে পারে, খবর ছিল আগেই... তাই কাশ্মীরসফর বাতিল করেছিলেন মোদী: খাড়গে-বিস্ফোরণ...

PM Narendra Modi's Kashmir Visit: কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন যে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার তিন দিন আগে জম্মু ও কাশ্মীরে সম্ভাব্য হামলার বিষয়ে গোয়েন্দাদের কাছে খবর ছিল। ইন্টেলিজেন্সের পাওয়া খবরের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের কাশ্মীর সফর বাতিল করেছেন।

সৌমিতা মুখোপাধ্যায় | Updated By: May 6, 2025, 05:35 PM IST
Pahalgam Terror Attack: হামলা হতে পারে, খবর ছিল আগেই... তাই কাশ্মীরসফর বাতিল করেছিলেন মোদী: খাড়গে-বিস্ফোরণ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৯ এপ্রিল কাশ্মীর সফরে (Kashmir Visit) যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। গত মাসে কাটরা থেকে শ্রীনগরে (Srinagar) ট্রেন চলাচলের উদ্বোধন করার কথা ছিল মোদীর। কিন্তু আচমকাই সেই সফর বাতিল হয়ে যায়। জানানো হয় যে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে কাটরায় ঝড়ের আশঙ্কা। সেই কারণেই বাতিল করা হয়েছে কাশ্মীরের সফর। এবার সেই সফরের সঙ্গে পহেলগাঁও হামলাকে (Pahalgam Terror Attack) জুড়ে দিলেন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে (Congress president Mallikarjun Kharge)। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Pakistan Army: 'ঠিক সময়ে দেশ ছেড়েছেন...', আদনানকে রাস্তায় দেখেই বিস্ফোরক যুবক!

মঙ্গলবার কংগ্রেস প্রেসিডেন্ট দাবি করেন যে 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কাশ্মীর সফর বাতিল করেছিলেন কারণ জম্মু ও কাশ্মীরে সম্ভাব্য হামলার বিষয়ে গোয়েন্দাদের কাছে খবর ছিল। ইন্টেলিজেন্সের পাওয়া খবরের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের কাশ্মীর সফর বাতিল করেছেন। পহেলগাঁও হামলার তিনদিন আগেই গোয়েন্দাদের কাছে খবর ছিল।'

২২ এপ্রিল বৈসরনে ভয়ংকর জঙ্গিহানায় প্রাণ যায় সারাদেশের ২৬ জন পর্যটকের। এরপর ২৪ এপ্রিল এক রুদ্ধদ্বার সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় সরকার পহেলগাঁও হামলার সময় নিরাপত্তা ত্রুটির কথা স্বীকার করেছিল, বলেই সূত্রের খবর। বিরোধী নেতাদের প্রশ্নের জবাবে সরকার জানিয়েছিল যে, অনন্তনাগ জেলার পহেলগামের কাছে বৈসরন এলাকা পর্যটকদের জন্য খুলে দেওয়ার আগে স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তা সংস্থাগুলিকে অবহিত করেনি। এবার বোমা ফাটালেন কংগ্রেস প্রেসিডেন্ট। 

আরও পড়ুন- Mock Drill: শত্রুর 'প্রথম টার্গেট' ২৫৪ বিশেষ স্পর্শকাতর লোকেশন! মক ড্রিল রাজ্যের ১৭ জায়গাতেও, কলকাতা সহ...

এই প্রসঙ্গে খাড়গে বলেন, ‘ইনটেলিজেন্স ব্যর্থতা যে রয়েছে,সরকার সেটি নিজেই মেনে নিয়েছে। যদি তাঁরা এটি আগে থেকেই জানত, তবে কেন কিছু করেনি? হামলার তিন দিন আগেই প্রধানমন্ত্রী মোদির কাছে একটি গোয়েন্দা প্রতিবেদন পাঠানো হয়েছিল। এটা আমি জানতে পারি  যে এরপরেই তিনি তাঁর কাশ্মীর সফরের কর্মসূচি বাতিল করেছেন।’

বুধবার সারাদেশ জুড়ে যুদ্ধের মকড্রিল। ভারত পাকিস্তান যুদ্ধ এখন সময়ের অপেক্ষা, সেকথাই মনে করছে কূটনৈতিকমহল। এই আবহে খাড়গের এই অভিযোগ যে নয়া বিস্ফোরণ, তা বলার অপেক্ষা রাখে না। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Mukherjee

ইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।

...Read More

.