Narendra Modi: পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ ও পাক অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে: মোদী

Narendra Modi:  'দুনিয়া দেখল কী ভাবে পাকিস্তানের ড্রোন, মিশাইল ভারতের কাছে ধুলিসাৎ হল। আকাশেই নষ্ট করে দেওয়া হল। তিন দিনে পাকিস্তানকে যা করা হয়েছে, যা ওরা ভাবতেই পারেনি। এখন ওরা বাঁচার রাস্তা খুঁজছে'। 

তনুময় ঘোষাল | Updated By: May 12, 2025, 09:54 PM IST
Narendra Modi: পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ ও পাক অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে: মোদী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপারেশন সিদুঁর এখনও চলছে। 'আর সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না ভারত", জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, ' সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। এ বার পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাসবাদ নিয়েই কথা হবে। পাকিস্তানের সঙ্গে কথা হলে এ বার পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে'।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Operation Sindoor fame Wing Commander Vyomika Singh: আকাশ ছুঁতে চাইতেন স্কুলেই, লখনউ-কন্য়া উইং কম্যান্ডার ব্যোমিকার বিয়ে কবে, স্বামী কে..

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার জবাব। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯ জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। পোশাকি নাম, 'অপারেশন সিদুঁর'। এরপর বৃহস্পতিবার আর শুক্রবার আবার জম্মু-সহ ভারতের সীমান্তবর্তী এলাকায় পাল্টা হামলার চালানোর চেষ্টা করে পাকিস্তানও। কিন্তু সে চেষ্টা ব্যর্থ করে দেয় সেনা। এখন যুদ্ধবিরতি চলছে।

আজ, সোমবার মোদী বলেন, 'দুনিয়া দেখল কী ভাবে পাকিস্তানের ড্রোন, মিশাইল ভারতের কাছে ধুলিসাৎ হল। আকাশেই নষ্ট করে দেওয়া হল। তিন দিনে পাকিস্তানকে যা করা হয়েছে, যা ওরা ভাবতেই পারেনি। এখন ওরা বাঁচার রাস্তা খুঁজছে। দেশে দেশে ঘুরছে। খারাপ ভাবে হেরে যাওয়ার পরে ১০ মে পাকিস্তানি সেনা আমাদের ডিজিএমও-র দ্বারস্থ হন। তার আগে আমরা পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি'। প্রধানমন্ত্রীর সাফ কথা, 'আর সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে'। 

এদিন ভাষণের শুরুতেই অপারেশন সিঁদুরের সাফল্য দেশ সব মা ও মহিলাদের উত্‍সর্গ করেন মোদী। বলেন, 'স্ত্রী, বাচ্চার সামনে ধর্ম জিজ্ঞাসা করেছে নৃশংস ভাবে খুন করা হয়েছে পহেলগাঁওয়ে। আমার কাছে এটা ক্রূরতা। এই ঘটনার পরে সকলেই এক সুরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর তুলেছেন। জঙ্গিরা বুঝে গিয়েছে মা-বোনদের সিঁদুর মোছার পরিণাম কী'।

আরও পড়ুন:  Bengaluru Corporate Slave: 'আমি কি মরছি'? বেঙ্গালুরুর কর্মীর দিনে ১৬ ঘন্টা কাজ! টানা আড়াই বছর পাননি ছুটি...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.