)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লির পর এবার মধ্যপ্রদেশ। স্কুলের শিক্ষকের হয়রানির শিকার পড়ুয়া, যার জেরে চরম সিদ্ধান্ত একাদশ শ্রেণির ছাত্রীর। শেষ নোটে লিখে গেল নির্যাতনের কথা।
১৬ নভেম্বর, সতেরো বছরের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সুইসাইড নোটে স্কুল শিক্ষকের অত্যাচারের কথা লিখে রেখে যায় সে। মধ্যপ্রদেশের রেওয়া জেলার ১৭ বছর বয়সী ওই কিশোরী সেমারিয়ায় তার বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। অতিরিক্ত পুলিস সুপার আরতি সিং জানিয়েছেন, ঘটনাস্থল থেকে তারা ওই ছাত্রীর নোটবুক থেকে হাতে লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করেছে।
নোটে লেখা, তার শিক্ষক তাকে মারধর করত। এবং মারার সময় সে তার হাত ধরে রাখত। শুধু তাই নয়, তাকে চ্যালেঞ্জ দিত যে মুঠো খুলতে পারবে কি না। মৃত ছাত্রী আরও অভিযোগ করে যে, শিক্ষক শাস্তির নামে তার আঙুলের মধ্যে পেন চেপে ধরে রাখত। এমনকি বসার সময় ওই শিক্ষক মাঝে মাঝে তার হাত ধরত এবং বলত, তার হাত ঠান্ডা।
পরিবারের দাবি, ঘটনার দিন সে বাড়িতে একেবারেই স্বাভাবিক ছিল। তারা অভিযোগ করেছেন যে, কেউ তাকে 'নির্যাতন' করেছিল এবং তার কলের বিস্তারিত ও স্কুল সম্পর্কিত বিষয় নিয়ে স্বচ্ছ তদন্ত হোক।
উল্লেখ্য, দিল্লিতেও এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটে। সেখানে রাজেন্দ্র নগর মেট্রো স্টেশন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে দশম শ্রেণির ছাত্র। তার পকেট থেকে উদ্ধার হয় সুইসাইড নোট। যেখানে সে তার স্কুলের শিক্ষকদেরই দায়ী করে গিয়েছে। তারপরই তার বাবা স্কুলের প্রধান শিক্ষিকা-সহ আরও তিন শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ দায়ের দুদিন পরই দিল্লির সেন্ট কলম্বাস স্কুল তাদের প্রধান শিক্ষক এবং আরও তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)