)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সরকারি কর্মী স্বামীর অনেক লোন! সেইসঙ্গে মাসে মাসে গুনতে হয় গাড়ির EMI-র মোটা টাকা। সেই ধার-দেনা চোকাতে স্ত্রীর স্নানদৃশ্য লুকিয়ে ভিডিয়ো করলেন স্বামী (Husband films wife bathing)! তারপর সেই ভিডিয়ো দেখিয়ে শুরু হল টাকা চাওয়া। ব্ল্যাকমেইল করা। তাজ্জব করে দেওয়া এই ঘটনাটি ঘয়েছে মহারাষ্ট্রের পুনেতে। এই ঘটনায় স্বামী সহ শ্বশুরবাড়ির ৭ জনের বিরুদ্ধে ব্ল্যাকমেইল, গোপনীয়তা ভঙ্গ পণের দাবিতে হেনস্থার অভিযোগে অভিযোগ দায়ের করেছেন স্ত্রী (Pune man films wife bathing)।
গোপনে স্ত্রীর স্নানদৃশ্যের ভিডিয়ো স্বামীর!
অভিযোগ, পুনের সরকারি কর্মী অভিযুক্ত স্বামী গোপনে বউয়ের উপর নজরদারি চালাতেন। এই নজরদারি চালাতেই ঘরে গোপন ক্যামেরা লাগান। এমনকি বাথরুমেও গোপন ক্যামেরা লাগান তিনি। বাথরুমের সেই গোপন ক্যামেরাতেই স্নানদৃশ্যের ভিডিয়ো রেকর্ড হয়। তারপর শুরু হয় সেই ভিডিয়ো দেখিয়ে স্ত্রীকে ব্ল্যাকমেইল করার পালা। স্ত্রীর কাছে দেড় লাখ টাতা দাবি করেন তিনি। হুমকি দেন, দেড় লাখ না দিলে তিনি ওই স্নানদৃশ্যের ভিডিয়ো অনলাইনে ছেড়ে দেবেন!
গাড়ি-বাড়ির EMI শোধে টাকা দিতে চাপ
স্ত্রীকে চাপ দিতে থাকেন বাপের বাড়ি থেকে টাকা নিয়ে এসে তাঁকে দেওয়ার জন্য। যাতে তিনি লোন শোধ করতে পারেন ও গাড়ির EMI দিতে পারেন। পুলিস সূত্রে খবর, ২০২০ সালে দম্পতির বিয়ে হয়। প্রথমদিকে সবকিছু ঠিকঠাক থাকলেও, কয়েকদিন পর থেকেই স্ত্রীর স্বভাব-চরিত্র নিয়ে সন্দেহ করতে শুরু করেন অভিযুক্ত স্বামী। সেই সন্দেহ থেকেই স্ত্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করতে শুরু করেন। নজরদারি চালাতে বেডরুম থেকে বাথরুম, সারা বাড়িতেই লাগান গোপন ক্যামেরা!
স্ত্রীর অভিযোগ, বেডরুম থেকে বাথরুমে ক্যামেরা!
এমনকি ওই মহিলা কাজে যাওয়ার সময়, তাঁর অফিসেও তাঁকে তাঁর স্বামী ট্র্যাক করতেন বলে অভিযোগ। মহিলার অভিযোগ, "বারবার হুমকি দিত যদি আমি বাবা-মায়ের কাছ থেকে গাড়ি-বাড়ির ঋণ পরিশোধের জন্য দেড় লক্ষ টাকা না নিয়ে আসি, তবে আমার স্নানের ভিডিয়ো ইন্টারনেটে ছেড়ে দেবে। বিয়ের পর থেকে স্বামী, শাশুড়ি, শ্বশুর, দেওর, ননদ মিলে অত্যাচার শুরু করে। সারাক্ষণ বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত।"
মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস। যে গোপন ক্যামেরাগুলির মাধ্যমে স্বামী নজরদারি চালাতেন। সেই ক্যামেরাগুলি বাজেয়াপ্ত করেছে পুলিস। উদ্ধার করেছে রেকর্ড করা ফুটেজগুলিও। এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)