জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁও জঙ্গি হামলার জেরে গোটা দেশের পরিস্থিতি উত্তপ্ত। সাধারণ মানুষের ক্ষোভ গিয়ে গড়েছে পাকিস্তানের উপরে। কবে পাকিস্তানে আক্রমণ হবে তার দিন গুনছেন বহু মানুষ। এরকম এক পরিস্থিতিতে দুই যুবককে গ্রেফতার করল অমৃতসর রুরাল পুলিস। অভিযোগ ওই দুই যুবক অমৃতসর আর্মি ক্যান্টমন্টের ছবি ও তথ্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থাকে সরবারহ করত।
Add Zee News as a Preferred Source
অমৃতসর পুলিস সূত্রে খবর, ধৃত ওই যুবকের নাম পালক সের মাসি ও সুরজ মাসি। এদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থার সঙ্গে যোগাযোগ ছিল। ওই যোগাযোগ তৈরি হয়েছিল অমৃতসর সেন্ট্রাল জেলে বন্দি হরপ্রীত সিং ওরফে পিট্টু মাধ্যমে।
পঞ্জাবের ডিজিপি এক্স হ্যান্ডেল এক পোস্টে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে উঠে এসেছে এই দুজনের সঙ্গে পাক গুপ্তচর সংস্থার যোগাযোগ হয়েছিল অমৃতসর জেলে বন্দি হরপ্রীত সিংয়ের মাধ্যমে। এনিয়ে একটি মামলা রুজু হয়েছে। তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় সেনার পাশে রয়েছে পঞ্জাব পুলিস। আমাদের সেনার নিরাপত্তা কোনওভাবে খর্ব করার চেষ্টা শক্ত হাতে দমন করা হবে।
আরও পড়ুন-পহেলগাঁও আবহে সেনাবাহিনীতে বড় ধাক্কা, কাশ্মীরের রামবাণে ঘটে গেল ভয়ংকর ঘটনা
আরও পড়ুন-'ভারতে সাড়ে ৫ লাখ পাকিস্তানি রয়েছে, এদের বেছে বেছে ...', বিস্ফোরক শান্তনু
অমৃতসরের এসএসপি মনিন্দর সিং সংবাদমাধ্যমে বলেন, মুখ্যমন্ত্রী ও ডিজিপির নির্দেশ যে কোনও দেশ বিরোধী কার্যকলাপকে শক্ত হাতে দমন করতে হবে। সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করতে হবে। এরকমই একটি খবর পাওয়া গিয়েছিল পালক ও সুরজের সম্পর্কে। এদের সহ্গে পাক গুপ্তচর সংস্থার যোগাযোগ ছিল। এরা গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছে। হরপ্রীত নামে এদের একজন পার্টনারও রয়েছে। তার সঙ্গে আইএসআইয়ের য়োগাযোগ রয়েছে। এদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে।
মনিন্দর সিং আরও বলেন, প্রথামিকভাবে জানা গিয়েছে ছোট খবরের জন্য এরা পেত ৫ হাজার এবং বড় খবর দিতে পারলে মিলত ১০ হাজার টাকা। প্রথম দিকে এরা সীমান্ত থেকে হেরইন নিয়ে আসত। এখন তাদের দিয়ে তথ্য পাচারের কাজ করানো শুরু হয়েছিল। এরা সেনার চলাচল ও সেনার স্থাপনা সম্পর্কে তথ্য পাচার করেছে। এভাবেই তারা শত্রুর হাত শক্ত করেছে। এদের গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞসাবাদে আরও তথ্য উঠে আসবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)