Amandeep Kaur Case: পঞ্জাব পুলিসের ইনস্টা কুইন; ৯৯ লাখি বাড়ি থেকে রোলেক্স! বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত...

Punjab Constable Amandeep Kaur case: পঞ্জাব পুলিসের ইনস্টা কুইন অমনদীপ কৌরকে আবার গ্রেফতার করল পুলিস। এবার তাঁর বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করা হল...  

শুভপম সাহা | Updated By: May 27, 2025, 05:35 PM IST
Amandeep Kaur Case: পঞ্জাব পুলিসের ইনস্টা কুইন; ৯৯ লাখি বাড়ি থেকে রোলেক্স! বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নেটপাড়া এখনও তাঁকে চেনে পঞ্জাব পুলিসের ইনস্টা কুইন (Punjab Police Insta Queen) হিসাবেই। বেশ সুন্দরী নেটপ্রভাবী অমনদীপ কৌর (Amandeep Kaur) আবার ফাঁসলেন! পঞ্জাব পুলিশের প্রাক্তন সিনিয়র লেডি কনস্টেবল গত মাসে ১৭.৭ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার হয়েছিলেন। এরপর তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। সোমবার আয়ের বাইরের সম্পত্তির মামলায় ফের গ্রেফতার হলেন অমনদীপ!

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: বাজল ৩৬ ঘণ্টার বিপদঘণ্টা, ডুববে দেশের ৩ শহর! সাইক্লোন শক্তি হবে কালনাগিনীর ছোবল...

গত ২ এপ্রিল বাথিন্ডা শহরের বাদল রোড থেকে ১৭.৭ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার হওয়ার পর, শেষবার তাঁকে কালো এসইউভিতে চড়ে, অতিরিক্ত জেলা দায়রা জজ মহেশ গ্রোভারের কাছে হাজিরা দিতে দেখা গিয়েছিল। তাঁকে বিচারিক হেফাজত থেকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এই বলে যে, কথিত আদায় অবাণিজ্যিক (নন-কর্মাসিয়াল) বিভাগের আওতাধীন। তবুও অমনদীপকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।

অমনদীপ নেটপাড়ার পাশাপাশি দফতরের নজরেও এসেছিলেন দামি গাড়িতে চড়ে এবং বিলাসবহুল বাড়িতে থেকে। তাঁর জীবনযাত্রা এমনই ঝাঁ-চকচকে ছিল যে,তাঁর আয় নিয়ে রীতিমতো সন্দেহ ছিল। কারণ একজন সিনিয়র লেডি কনস্টেবলের জীবন এমন হতে পারে না। ইন্সটা কুইন কৌর প্রায়শই ইনস্টাগ্রামে তাঁর থার এসইউভি-র রিল পোস্ট করতেন, হাতে শোভা পেত রোলেক্স ঘড়ি, চড়তেন বুলেট বাইকেও। ৩০ হাজারের বেশি ফলোয়ার্স রয়েছে অমনদীপের। মিডিয়ার রিপোর্ট বলছে, হেরোইন পাচারের সময়েও অমনদীপ পুলিসের নজর এড়িয়ে গিয়েছিলেন।  সন্দেহভাজন হিসেবে পুলিসের রাডারে থাকা সত্ত্বেও বেঁচে গিয়েছিলেন। কারণ পঞ্জাব পুলিসের স্টিকার লাগানো গাড়ি-বাইকই চড়তেন। এমনকী পুলিসকেও তাঁর গাড়ি পরীক্ষা করতেও বাধা দিয়েছিলেন।

আরও পড়ুন: অলৌকিক! অবিশ্বাস্য! ৩৫ বছর আগে মাঝ আকাশে ভ্যানিশ হওয়া বিমান ফিরল ৯২ নরকঙ্কাল নিয়ে
 
এদিন মুক্তসর জেলা থেকে গ্রেফতার করা হয়েছে অমনদীপকে। পঞ্জাব ভিজিল্যান্স ব্যুরোর (ভিবি) মুখপাত্র জানিয়েছেন, তদন্তের সময়ে ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে অর্জিত অমনদীপের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ, তাঁর বেতন, ব্যাংক অ্যাকাউন্ট এবং ঋণের রেকর্ড যাচাই করা হয়েছিল। সেই সময়ে অমনদীপের মোট আয় ছিল ১,০৮,৩৭,৫৫০ টাকা এবং তাঁর ব্যয় ছিল ১,৩৯,৬৪,৮০২.৯৭ টাকা! যা তাঁর আয়ের উৎসের চেয়ে ৩১,২৭,২৫২.৯৭ টাকা বেশি! বৈধ আয়ের ২৮.৮৫% বেশি।

মুখপাত্র আরও বলেন যে, এই তথ্যের ভিত্তিতে গত রবিবার, দুর্নীতি প্রতিরোধ আইনের ধারা ১৩(১) এবং ১৩(২) এর অধীনে ভিবি থানা ভাটিন্ডা রেঞ্জে মামলা রজু করেছে। তদন্ত চলছে। বর্তমানে অমনদীপের তদন্তাধীন সম্পদের মধ্যে রয়েছে ভাটিন্ডার বিরাট নগরে ৯৯ লক্ষ টাকার একটি আবাসিক ভবন, ড্রিম সিটিতে ১৮.১২ লক্ষ টাকার একটি প্লট, ১৪ লক্ষ টাকার একটি ২০২৫ মডেলের মাহিন্দ্রা থার এসইউভি, ১.৭ লক্ষ টাকার একটি ২০২৩ রয়্যাল এনফিল্ড বুলেট বাইক, ১ লক্ষ টাকার রোলেক্স ঘড়ি, তিনটি মোবাইল ফোন এবং ১.০১ লক্ষ টাকার ব্যাংক অ্যাকাউন্ট।
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.