Putin Visit India: পাক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই থেকে বৃহত্তম নিউক্লিয়ার প্ল‍্যান্ট, ৩০ দিনে ফ্রি ই-ভিসা, ভারত-রাশিয়ার বন্ধুত্ব ছুঁল নতুন মাইলফলক...

Modi Putin Joint Briefing: যৌথ বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিনকে "আমার প্রিয় বন্ধু" বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, "গত আট দশক ধরে ভারত-রাশিয়ার বন্ধুত্ব অটুট রয়েছে...  ভারত ও রাশিয়া 'কাঁধে কাঁধ' মিলিয়ে চলবে।"  

সুদেষ্ণা পাল | Updated By: Dec 5, 2025, 05:09 PM IST
Putin Visit India: পাক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই থেকে বৃহত্তম নিউক্লিয়ার প্ল‍্যান্ট, ৩০ দিনে ফ্রি ই-ভিসা, ভারত-রাশিয়ার বন্ধুত্ব ছুঁল নতুন মাইলফলক...
নিজস্ব ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে এগিয়ে চলেছে ভারত ও রাশিয়া।' দিল্লিতে যৌথ সাংবাদিক সম্মেলনে বললেন মোদী (Modi Putin Joint Briefing) । রুশ প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিনকে "আমার প্রিয় বন্ধু" বলে উল্লেখ করে যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,"সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রচেষ্টার দৃঢ় সমর্থক মস্কো। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার কড়া নিন্দা করে মস্কো।  পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জৈশ-এ-মোহাম্মদের জড়িত থাকার বিষয়েও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। সকল ধরণের সন্ত্রাসবাদ নির্মূলের জন্য রাশিয়া সবসময় ভারতের সঙ্গে একাত্ম।" রাশিয়া ভারতের অপারেশন সিঁদুরকেও সমর্থন করে। মোদী বলেন, "গত আট দশক ধরে, বিশ্ব অনেক উত্থান-পতন প্রত্যক্ষ করেছে। মানবতাকে অনেক চ্যালেঞ্জ এবং সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে এই সবকিছুর মধ্যেও, ভারত-রাশিয়ার বন্ধুত্ব (India Russia Partnership) অটুট রয়েছে... পারস্পরিক শ্রদ্ধা এবং বিশ্বাসের উপর ভিত্তি করে তা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। (Putin Visit India)"

Add Zee News as a Preferred Source

মোদী জানান, ⁠২০৩০ সাল পর্যন্ত একটি ইকনমিক কোঅপারেশন প্রোগ্রামে দু' দেশ সম্মত হয়েছে। ⁠এক্সপোর্ট এবং কো-অপারেশনের রাস্তা খুলবে দু দেশের। ⁠কৃষি এবং ফার্টিলাইজার ক্ষেত্রে দু' দেশের সম্পর্ক কৃষকদের জন‍্য অনেক লাভদায়ক হয়েছে। ভারত-রাশিয়া একসঙ্গে ইউরিয়া তৈরি করছে। ওদিকে  রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন,"আমরা স্পেশাল কারেন্সি তৈরির দিকে এগোচ্ছি। ⁠এনার্জি ক্ষেত্রে সফল পার্টনারশিপ রয়েছে আমাদের। ⁠ভারতে বৃহত্তম নিউক্লিয়ার পাওয়ার প্ল‍্যান্ট, কুডানকোলাম তৈরিতে আমরা সহযোগিতা করছি। ⁠ রাশিয়া বা বেলারুস থেকে ভারত মহাসাগরে, নতুন আন্তর্জাতিক ট্রেড করিডোর তৈরির পরিকল্পনা করছি আমরা। ⁠রাশিয়ার টিভি চ‍্যানেল আরটি আজ থেকে ভারতে নিজেদের ব্রডকাস্ট শুরু করছে। ⁠আগামী বছর ভারত ব্রিকসে চেয়ার গ্রহণ করবে।"

ভিশন ২০৩০ কৌশলগত রোডম্যাপ (Vision 2030 Strategic Roadmap): ভারত ও রাশিয়া দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতার জন্য অগ্রাধিকার ভিত্তিতে একটি বিস্তৃত কর্মসূচিতে স্বাক্ষর করেছে, যার মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, সহ-উৎপাদন এবং সহ-উদ্ভাবন অন্তর্ভুক্ত রয়েছে।

দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি (Boosting Bilateral Trade): উভয় নেতা ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্যমাত্রা অর্জনের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রস্তাবিত ভারত-EAEU মুক্ত বাণিজ্য চুক্তির অগ্রগতি এবং ওষুধ, কৃষি ও ভোগ্যপণ্যে ভারতীয় রফতানি বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে।

জ্বালানি অংশীদারিত্ব (Energy Partnership): দু' দেশের সম্পর্কের মূল ভিত্তি জ্বালানি অংশীদারিত্ব। এই জ্বালানি অংশীদারিত্বের এজেন্ডার মধ্যে রয়েছে অসামরিক পারমাণবিক সহযোগিতা, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের উপর যৌথ কাজ এবং ভারতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে রাষ্ট্রপতি পুতিনের আশ্বাস।

রুশ নাগরিকদের জন্য বিনামূল্যে ৩০ দিনের ই-ভিসা সুবিধা (free 30-day e-visa window for Russian travellers): রুশ নাগরিকদের জন্য বিনামূল্যে ৩০ দিনের ই-ভিসা উইন্ডো খুলেছে। যা দু-দেশের মধ্যে ভ্রমণ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে। মোদী বলেন, রুশ নাগরিকদের জন্য ই-ট্যুরিস্ট ভিসা এবং গ্রুপ ট্যুরিস্ট ভিসা খুব শীঘ্রই চালু করা হবে। ৩০ দিনের মধ্যে বিনামূল্যে সেই ভিসা প্রসেস করা হবে।

সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা (Counter-Terrorism Cooperation): সন্ত্রাসবাদ দমনে ভারত ও রাশিয়া 'কাঁধে কাঁধ' মিলিয়ে চলবে। দ্বিপাক্ষিক আলোচনায় উভয় দেশের উপর সন্ত্রাসী আক্রমণগুলি সাধারণ উৎস থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মোদী।

ইউক্রেন সংঘাত (Ukraine Conflict): রাশিয়া-ইউক্রেন সংঘাতে ভারত যে সবসময় "শান্তির পক্ষে" তা আরও একবার স্পষ্ট করে দেন মোদী। জোর দেন কূটনীতির উপর। রাশিয়াও যে শান্তিপূর্ণ সমাধানের জন্য সচেষ্ট, সে সম্পর্কে মোদীকে অবহিত করেন পুতিন। 

প্রতিরক্ষা ও উচ্চ-প্রযুক্তি সহযোগিতা (Defence & High-Tech Collaboration): প্রতিরক্ষা থেকে মহাকাশ অনুসন্ধান, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভারতের 'মেক ইন ইন্ডিয়া'র সঙ্গে সাযুজ্য রেখে জাহাজ নির্মাণে সহযোগিতা নিয়েও আলোচনা হয় মোদী-পুতিন বৈঠকে।

শ্রম বণ্টন চুক্তি (Labour Mobility Agreement): দুই দেশই একটি শ্রম বণ্টন চুক্তির উপর কাজ করছে। যাতে দক্ষ এবং আধা-দক্ষ ভারতীয় শ্রমিক ও কর্মীরা বিনা বাধায় সহজেই রাশিয়ায় গিয়ে কাজ করতে পারেন।

বৈশ্বিক ও বহুপাক্ষিক সম্পর্ক (Global and Multilateral Engagement): জাতিসংঘ, জি২০, ব্রিকস এবং এসসিও-মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলিতে 'ঘনিষ্ঠ সমন্বয়' বজায় রাখতে সম্মত হয়েছে ভারত ও রাশিয়া, দুপক্ষ-ই।

আরও পড়ুন, Putin Unknown 10 facts: লেনিন-স্ট্যালিনের রাঁধুনি! সমকামী বিয়েকে বলেন 'শয়তানের বিশ্বাস', ২ মেয়েও... পুতিনের জীবনের অজানা ১০ তথ্য...

আরও পড়ুন, Putin India Visit: গোটা 'প্রাসাদ উড়িয়েই' ভারতে পুতিন! রুশ রাষ্ট্রপতির 'উড়ন্ত ক্রেমলিন' এক বিস্ময়কর বিস্ময়...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.