)
RailOne App Indian Railways: নরেন্দ্র মোদী (PM Modi Govt) সরকারের অধীনে বিগত ১০ বছরে ভারতীয় রেলপথে (Indian Railways) বিরাট বদল এসেছে। ১০০ শতাংশ বিদ্যুতায়ন থেকে শুরু করে স্টেশনগুলির পুনর্নির্মাণ। সরকার এমন অনেক প্রকল্প চালু করেছে যা এই সেক্টরের চেহারাই বদলে দিয়েছে। আগে এক্সপ্রেস গতির ট্রেন বলতে ছিল শুধুই রাজধানী-শতাব্দী-দুরন্ত। তবে বিগত দশকে জুড়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। আর এবার রেল যাত্রীদের জন্য দারুণ সুখবর। ভারতীয় রেল চালু করল সুপার অ্যাপ-'রেলওয়ান' (RailOne)। অ্যাপ ইনস্টল করে বিনামূল্যে ওটিটি (ওভার-দ্য-টপ) বিনোদন পাওয়া যাবে। অ্যাপ ব্যবহারকারীরা ট্রেনে ভ্রমণের সময়ে দেখুন সিনেমা-ওয়েব সিরিজ-তথ্যচিত্র। রয়েছে অডিও প্রোগ্রাম, গেমস এবং আরও অনেক কিছু...
চালু হয়েছে রেলওয়ান অ্যাপ
গত ১ জুলাই রেলওয়ান অ্যাপ অ্যাপটির পথচলা শুরু হয়। ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস-সহ এটি অল-ইন-ওয়ান অ্যাপ্লিকেশন। এই মোবাইল অ্যাপটিতে টিকিট বুকিং ছাড়াও সমস্ত যাত্রী পরিষেবা মিলবে। অসংরক্ষিত টিকিট থেকে শুরু করে লাইভ ট্রেন ট্র্যাকিং ই-ক্যাটারিং, পোর্টার বুকিং এবং লাস্ট-মাইল ট্যাক্সিও অন্তর্ভুক্ত রয়েছে। এমনকী রেল পরিষেবা নিয়ে কোনও অভিযোগ থাকলেও তা দায়ের করা যাবে।
রেলওয়ান অ্যাপে ওটিটি কন্টেন্ট
রেলওয়ান অ্যাপ WAVES OTT প্ল্যাটফর্মকে একীভূত করেছে, যা এর বিনোদনের সুযোগগুলিকে আরও উন্নত করেছে। ২০২৪ সালের নভেম্বরে প্রসার ভারতী দ্বারা চালু করা এই প্ল্যাটফর্মটি ১০টিরও বেশি ভাষায় কন্টেন্ট অফার করে। লাইভ টিভি, অন-ডিমান্ড ভিডিও, অডিও, গেমিং এবং ই-কমার্সের বৈচিত্র্যময় পরিসর রয়েছে একই ছাদের নীচে।
ওয়েভস ওটিটি
ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য বৃদ্ধির জন্য ওয়েভস ওটিটি বিভিন্ন ভারতীয় ভাষা ও উপভাষা জুড়ে কন্টেন্ট তৈরির কন্টেন্ট নির্মাতা, আঞ্চলিক সম্প্রচারক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের একটি বিস্তৃত নেটওয়ার্কের সঙ্গে যা কাজ করছে।
রেলওয়ান অ্যাপে বিনামূল্যে কীভাবে ওটিটি কন্টেন্ট দেখবেন?
রেলওয়ান অ্যাপে বিনামূল্যে ওটিটি কন্টেন্ট, সিনেমা এবং শো স্ট্রিম করার পদ্ধতি এখানে দেওয়া রইল:
রেলওয়ান অ্যাপে এমপিন বা বায়োমেট্রিকের মাধ্যমে লগইন করে সিঙ্গল সাইন-ইন করার সুবিধা রয়েছে।
লগইন করার পরে - 'মোর অফারিং' বিভাগের অধীনে 'গো টু ওয়েভস' মেনু নির্বাচন করুন।
এরপর দেখবেন আপনার মোবাইল স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে
এই পেজেই যেখানে সিনেমা-শো-ডকুমেন্টারি এবং আরও অনেক কিছু বিনামূল্যে উপভোগ করতে পারবেন।
রেলওয়ান অ্যাপের বিবরণ
সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (সিআরআইএস) দ্বারা তৈরি রেলওয়ান অ্যাপ। যা রেইলকানেক্ট এবং ইউটিএস ক্রেডেনসিয়াল্সও সমর্থন করে। অ্যাপটি স্পেস সেভিং, কারণ একাধিক অ্যাপ ইনস্টল করারও প্রয়োজন নেই। এটি যাত্রীদের মোবাইল ফোনে সংরক্ষিত এবং অসংরক্ষিত টিকিট বুক করার অনুমতি দেয়। আইআরসিটিসি (ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন) অ্যাপেও টিকিট বুক করতে পারবেন। এই নতুন মোবাইল অ্যাপ্লিকেশনটি আইআরসিটিসি দ্বারা অনুমোদিত। ঠিক যেভাবে বাকি অনেক বাণিজ্যিক অ্যাপ আইআরসিটিসি-র সঙ্গে যুক্ত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)