অয়ন ঘোষাল: মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশীকে খুন করে তার স্ত্রী সোনম রঘুবংশী। সেই ঘটনায় ধৃত সোনম-সহ মোট ৫ জন। তার মধ্যে রয়েছে সোনমের প্রেমিক রাজ সিং কুশওয়াহা। এই রাজ সিং কাজ করত সোনমদের কারখানায়। ইন্দোর ক্রাইম ব্রাঞ্চের এসিপি পুনম চন্দ্র যাদব সংবাদমাধ্যমে জানিয়েছেন, অভিযুক্তরা তাদের অপরাধের কথা স্বীকার করেছে। শুধু তাই নয়, তারা জানিয়েছে, খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল খোদ সোনমও।
Add Zee News as a Preferred Source
পুনম চন্দ্র বলেন, চার অভিযুক্তই অপরাধের কথা স্বীকার করেছে। প্রথমে স্বীকার করে আকাশ রাজপুত। কীভাবে রাজা রঘুবংশীর উপরে হামলা করেছিল তাঁরা। সেই বিষয়টিও বিস্তারিত জানিয়েছে পুলিসকে। উল্লেখ্য, রাজার স্ত্রী সোনমের প্রেমিক রাজ কুশওয়াহা-সহ আরও তিন জন, বিশাল চৌহান, আনন্দ কুড়মি, আকাশ রাজপুতকে গ্রেফতার করেছিল পুলিস।
অভিযুক্তরা পুলিসকে জানিয়েছে, খুনের পরে বিশাল, আকাশ এবং আনন্দ ইন্দোরে পালিয়ে যায়। মেঘালয়ে আসার জন্য একাধিক ট্রেন বদলেছিল তাঁরা। তদন্তে জানা গিয়েছে, মেঘালয় থেকে বাকি ৩ জনকে পালানোর জন্য ৪০ থেকে ৫০ হাজার টাকা দিয়েছিল রাজ।
এদিকে, অভিযুক্ত রাজের মায়ের দাবি, তাঁর ছেলে নিরপরাধ। এমনকী, সোনমকে রাজ দিদি বলে ডাকত বলেও দাবি করেছেন তিনি। গোটা ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিস।
প্রসঙ্গত, বিয়ের কয়েক দিনের মাথায় হানিমুনের জন্য মেঘালয়ে গিয়েছিলেন রাজা এবং সোনম। কিন্তু সেখানে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান তাঁরা। ২ জুন উদ্ধার হয় রাজার দেহ। প্রথমে মনে করা হচ্ছিল, দুষ্কৃতীদের পাল্লায় পড়েছিলেন তাঁরা। পরে সোনমের উপরে সন্দেহ হয় তদন্তকারীদের। গত ৮ জুন উত্তরপ্রদেশ থেকে পাকড়াও করা হয় সোনমকে।
আরও পড়ুন- সোনমের সামনেই স্বামীকে ৫০০ ফুট গভীর খাদে...! ঠিক কত টাকায় বিক্রি হয়েছিল রাজার জীবন?
আরও পড়ুন-অশুভ শক্তির বিনাশ! একাধিককে ধর্ষণ, ৬০ বছরের বর্বরকে কুপিয়ে পোড়াল নির্যাতিতারা...
বিয়ের মাত্র ৩ দিন পরই সোনম ও রাজ মিলে রাজাকে খুনের ষড়যন্ত্র করে। আর খুনের জন্য বেছে নেয় মেঘালয়ে হানিমুন ট্রিপকেই। রাজের সঙ্গে সোনমের চ্যাটে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
সোনমের থেকে বয়সে ৫ বছরের ছোট ছিল তার প্রেমিক রাজ। কাজ করত তার সোনমের বাবার কারখানায়। সোনম পড়াশোনা শেষ করার পর বাবার ব্যবসার যোগ দেন। সেখানেই তাঁর সঙ্গে রাজ কুশওয়াহার দেখা হয়। সেখান থেকেই ঘনিষ্ঠতা ও প্রেম। ১১ মে রাজার সঙ্গে সোনমে বিয়ে হয়। ২০ মে নবদম্পতি মেঘালয়ে হানিমুনে যান। ২৩ মে থেকে নিখোঁজ হয়ে যান রাজা, সোনম দুজনেই। এরপর ২ জুন হোমস্টের ধারে পাহাড়ের খাদে রাজার দেহ উদ্ধার হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)