Rajasthan school building collapse: পড়ুয়ারা বলে, 'চাঙড় ভেঙে পড়ছে!' 'পোহা' খেতে ব্যস্ত শিক্ষক সেই ক্লাসেই বসতে বলেন! তারপরই...

Rajasthan school roof collapse: শিক্ষক বলেন, 'কিছু পড়ছে না। যাও ক্লাসে গিয়ে বসো। এরপরই ... আমি পালাতে পারি। কিন্তু অন্যরা আটকা পড়ে।"

সুদেষ্ণা পাল | Updated By: Jul 26, 2025, 03:47 PM IST
Rajasthan school building collapse: পড়ুয়ারা বলে, 'চাঙড় ভেঙে পড়ছে!' 'পোহা' খেতে ব্যস্ত শিক্ষক সেই ক্লাসেই বসতে বলেন! তারপরই...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজস্থানের  ঝালাওয়ারে পিপলোদি সরকারি স্কুলে ছাদ ভেঙে পড়ার ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য (Rajasthan school building collapse)। পড়ুয়াদের বিস্ফোরক অভিযোগ, ছাদ থেকে চাঙড় ভেঙে পড়ছিল। পাথর পড়ছিল। তারা শিক্ষককে সেকথা জানায়ও। কিন্তু তিনি তা এড়িয়ে যান। তাদের কথায় কোনও আমল দেননি। উলটে সেইসময় ওই শিক্ষক সবার সঙ্গে 'পোহা' খেতে ব্যস্ত ছিলেন (Rajasthan school roof collapse)

Add Zee News as a Preferred Source

কালকের ঘটনার ভয়াবহ বর্ণনা দিয়েছে এক ছাত্রী। সে বলে, "আমরা যখন স্কুলে পৌঁছাই, তখন শিক্ষক আমাদের সকলকে সকালের প্রার্থনার জন্য শ্রেণিকক্ষে অপেক্ষা করতে বলেন। সেইসময়ই দেখি, ছাদ থেকে পাথর, চাঙড় খসে পড়ছে। সঙ্গে সঙ্গেই শিক্ষককে খবর দিই। কিন্তু তিনি বলেন, 'কিছুই পড়ছে না। যাও ক্লাসে গিয়ে বসো।' এরপরই ছাদ ভেঙে পড়ে। আমি পালাতে পারি। কিন্তু অন্যরা আটকা পড়ে।"

আরেক ছাত্র বলে, ছাদ ধসে পড়ার সময় শিক্ষকরা ব্রেকফাস্ট করছিলেন। 'পোহা' খেতে ব্যস্ত ছিলেন। প্রসঙ্গত, গতকাল প্রার্থনা চলাকালীন রাজস্থানের ঝালাওয়ারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সরকারি স্কুলের ছাদ। সেই ঘটনায় প্রাণ হারায় কমপক্ষে ৭ পড়ুয়া। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে প্রায় ৬০ পড়ুয়া। চোখের নিমেষে বাচ্চাদের কোলাহল পালটে যায় আর্তনাদে।

সূত্রের খবর, কয়েকদিন ধরেই চলছিল নাগাড়ে বৃষ্টি। স্কুল ভবনটিও দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। এই নিয়ে আগেও একাধিকবার অভিযোগ করা হয়েছিল। কিন্তু কোনও সংস্কার হয়নি। এরপর গতকাল ভেঙে পড়ে স্কুল ভবনের ছাদ। স্কুলটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়।

আরও পড়ুন, Bihar Shocker: চলন্ত অ্যাম্বুলেন্সেই চলল শরীরের ভো*গদখলের পালা... অজ্ঞান-অসুস্থ পরীক্ষার্থীকে গণধ*র্ষ*ণ! ভয়ংকর...

আরও পড়ুন, Odisha Forest Officer house Raid: গুপ্তধনের সন্ধান! বাড়িতেই নগদ দেড় কোটি! থরে থরে সাজানো সোনার কয়েন-বিস্কুট! সরকারি রেঞ্জারের আকাশছোঁয়া সম্পত্তি...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.