)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই শিবমূর্তির (Lord Shiva statue) সঙ্গে বন্যার যেন এক অলিখিত যোগ। সেই ২০১৩ সালে ভেসে গিয়েছিল (25-foot statue swept away during 2013 floods) এখানে আগে যে বিশাল শিবমূর্তিটি স্থাপিত ছিল, সেটি। তারপর এখানে আর একটি শিবমূর্তি স্থাপন করা হয়। এবার, এই ২০২৫ সালের বর্ষায় দেখা গেল মূর্তিটি জলে প্রায় ঢেকে যায় আর কী! ফের ঋষীকেশে (Rishikesh) বিপর্যয়! ঋষীকেশে সারা বছরই ভক্তের ভিড়। এখানকার আধ্যাত্মিকতা (Rishikesh’s spiritual significance) যুগ যুগ ধরে মানুষকে টানে।
মেঘভাঙা বৃষ্টি
উত্তরাখণ্ডের উত্তরাকাশী জেলায় মেঘভাঙা বৃষ্টি এবং আকস্মিক বন্যার পর ঋষীকেশেও গঙ্গার জলস্তর বিপদসীমার অনেক উপরে উঠে এসেছে। এর ফলে গঙ্গার জল পরমার্থ নিকেতন আশ্রমের আরতিস্থলের শিবমূর্তির চরণ স্পর্শ করে ফেলেছিল কদিন আগেই। নিরাপত্তার কারণে তড়িঘড়ি সমস্ত ঘাট জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়।
পরমার্থ
পরমার্থ নিকেতন আশ্রমের এক কর্মী, পঙ্কজকুমার দ্বিবেদী জানিয়েছেন, ক্ষীরগঙ্গার উপরের অববাহিকায় মেঘভাঙা বৃষ্টির কারণেই এই জলস্তর হঠাৎ বৃদ্ধি পেয়েছে। যা ধারালি গ্রামে ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি করে। তিনি বলেন, "গঙ্গার জল বিপদসীমার অনেক উপরে উঠেছে। এমনকি শিবমূর্তিও ডুবে যেতে শুরু করেছে।" দ্বিবেদী যোগ করেন, "এটি একটি বড়ো মাপের দুর্ঘটনা। আমাদের সতর্ক থাকতে হবে এবং অন্যদের সাহায্য করতে হবে।"
উদ্ধার ও ত্রাণ
এই ঘটনার পরিপ্রেক্ষিতে, রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জরুরি অপারেশন কেন্দ্রে একটি পর্যালোচনা বৈঠকও করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে উদ্ধার ও ত্রাণকার্যের খোঁজখবর নিয়েছেন বলে খবর। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে অবশ্য আশ্বাস দিয়েছেন যে, সমস্ত দফতর একে অপরের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করেছে। যদিও অবিরাম বৃষ্টি এবং কঠিন ভূমিরূপের কারণে কাজটি চ্যালেঞ্জিং। উদ্ধার ও ত্রাণকার্যে ভারতীয় সেনা, আইটিবিপি, এসডিআরএফ এবং এনডিআরএফ-সহ একাধিক সংস্থা সামিল। প্রসঙ্গত, এই আকস্মিক বন্যায় উত্তরাকাশীর প্রাচীন কল্প কেদার মন্দির ধ্বংসাবশেষে চাপা পড়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)