
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নীতীশ কুমারের দু'দশকের শাসন (Nitish Kumar's two-decade reign in Bihar) শেষ। এবার বিহারে যুগবদল। বিহারের ক্ষমতা কুক্ষিগত করেছে বিজেপি (BJP in power in Bihar)। নীতীশের পরে কে হবেন বিহারভূমির নতুন মুখ্যমন্ত্রী (BJP's CM position)? একটি নাম শোনাই যাচ্ছিল। তিনি বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী (Deputy Chief Minister Samrat Chaudhary)। এবং সেদিকেই যাচ্ছে ঘটনাক্রম। বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে প্রায় চূড়ান্তই তাঁর নাম।
মঙ্গল-দ্বিপ্রহরেই
কথাই ছিল আজ, মঙ্গলবার দুপুর তিনটেয় বিজেপি বিহার পরিষদীয় দলের বৈঠকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত হবে-- কে হবেন মুখ্যমন্ত্রী। আর এক ঘণ্টা পরে সেই প্রস্তাব এনডিএ-এর বৈঠকে অনুমোদিত হবে। বিহারে মুখ্যমন্ত্রী মনোনয়ন নিয়ে দলের পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। তাঁরই উপস্থিতিতে দুটি বৈঠক হবে। নীতীশ কুমারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা শুধু সময়ের অপেক্ষা।
কে বিহারে বিজেপি-র নতুন মুখ?
সূত্রের খবর, সম্ভবত আগামী কাল, বুধবার পটনার গান্ধী ময়দানে হতে চলেছে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জুটি বার বারই এসব ক্ষেত্রে নানা চমক দিয়েছেন। সবরকম স্থানীয় জল্পনা এবং প্রত্যাশাকে মিথ্যা বা ব্যর্থ প্রমাণ করে রাজ্যে-রাজ্যে সম্পূর্ণ অপ্রত্যাশিত কাউকে বিভিন্ন শীর্ষপদে বসিয়েছেন। যেমন, এর আগে বিহারের নীতীন নবীনকে দলের সর্বভারতীয় সভাপতি করা হয়েছে। এর পরই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কে হবেন বিহারে বিজেপির নতুন মুখ?
কে এই সম্রাট?
এবার চূড়ান্ত হয়ে গেল সেই নাম। সম্রাট চৌধুরী। বিহারে বিজেপি এই প্রথম তাদের নিজস্ব মুখ্যমন্ত্রী পেতে চলেছে। সম্ভাব্য মুখ্যমন্ত্রীর নাম নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। সেই নাম উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। বেশ কয়েকবছর ধরেই তাঁকে বিজেপি নতুন প্রজন্মের নেতা হিসাবে গুরুত্ব দেওয়া হয়ে আসছে। সুশীল মোদীর মৃত্যুর পরে সম্রাট চৌধুরীকেই উপমুখ্যমন্ত্রী পদে বসানো হয়। নীতীশকুমার মুখ্যমন্ত্রী থাকলেও বিহারের অর্থমন্ত্রক ছিল সম্রাট চৌধুরীর হাতেই। আসলে বিহারের ওবিসি সম্প্রদায়কে সন্তুষ্ট করতেই সম্রাট চৌধুরী হতে পারেন বিজেপির তুরুপের তাস, এমনই মনে করছে সংশ্লিষ্ট মহল।
আরও পড়ুন:
নীতীশ-বিজেপি সম্পর্ক
তবে, জেডিইউয়ে'র পক্ষ থেকেও আশা পুরোপুরি ছাড়া হয়নি কখনও। ভাসিয়ে দেওয়া হয়েছে নীতীশপুত্রের নামও। কিন্তু সেটা ঘটল না। এবার প্রশ্ন, বিজেপি মুখ্যমন্ত্রী পদ পাওয়ার পরে সংযুক্ত জনতা দলের সঙ্গে কেমন সম্পর্ক হবে নতুন মুখ্যমন্ত্রীর? রাজনৈতিক অঙ্ক বলছে, নীতীশ কুমারের দলের বিরুদ্ধে খুব বেশি মুখ খুলতে পারবে না ববিজেপি। কেননা, বিজেপি সরকারের প্রাণভোমরা এখনও নীতীশকুমারের দলের হাতেই যে!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)