)
রাজীব চক্রবর্তী: পথকুকুর (Stray Dog) মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) পূর্ববর্তী রায় সংশোধন করল তিন বিচারপতির বেঞ্চ। শীর্ষ আদালতের রায়ে বলা হল, পথ কুকুরদের ধরে নিয়ে গিয়ে নির্বীজকরণ (Sterilization-feeding) করার পর আবার যথাস্থানে ছেড়ে দিতে হবে। এমনকী রাস্তায় খাওয়ানো চলবে না।
তবে খেয়াল রাখতে হবে কুকুরটি যেন জলাতঙ্ক রোগের বাহক না হয় এবং অস্বাভাবিক আক্রমণাত্মক না হয়। এর আগে গত ১১ আগস্ট দেশের সর্বোচ্চ আদালতের দুই বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, রাজধানী দিল্লির সমস্ত পথকুকুরকে ধরে নিয়ে গিয়ে জনবহুল শূন্য নিরাপদ স্থানে রাখতে হবে।
৮ অগস্টের নির্দেশে কিছুটা সংশোধন করে সুপ্রিম কোর্ট বলেছে, রাস্তার কুকুরগুলিকে ভ্যাকসিন ও কৃমিনাশক ওষুধ দিয়ে ছেড়ে দিতে হবে। এই রায়ে পশুপ্রেমী সংগঠনগুলি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে। আদালত স্পষ্টভাবে বলেছে, রাস্তার কুকুরদের ছেড়ে দেওয়ার নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। এগুলিকে ওষুধপত্র দিয়ে রোগমুক্ত করতে হবে। প্রতিষেধক ইঞ্জেকশন দিতে হবে এবং তারপর প্রতিটিকে তাদের পাড়ায় ছেড়ে দিয়ে আসতে হবে।
সম্প্রতি দিল্লিতে কুকুরের কামড়ে জলাতঙ্ক আতঙ্ক ছড়ায়। কুকুরের কামড়ে আহতও হন বেশ কয়েকজন, আহতদের মধ্যে শিশু ও প্রবীণ নাগরিক বেশি। তারপরই দিল্লি ও সংলগ্ন এলাকার সব পথকুকুরকে লোকালয় থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়। কোনও পশুপ্রেমী, সংস্থা এই নির্দেশের বিরোধিতা করলে কড়া ব্যবস্থা নেবে বলে জানায় শীর্ষ আদালত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)