জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায় পাক হানা (India Pakistan War)। ২৬ জায়গায় ড্রোন হামলার চেষ্টা করে নিলর্জ্জ পাকিস্তান। জম্মুতে ব্ল্যাকআউট (Jammu Blackout) করা হয়। এই খবর এক্স হ্যান্ডেলে খোদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা(Chief Minister Omar Abdullah)। তিনি শুক্রবার আরও জানিয়েছেন, পাকিস্তান রাজৌরি ও কেন্দ্রশাসিত অঞ্চলটির অন্য এলাকায় বেসামরিক জায়গাগুলিকে লক্ষ্য করে হামলা চালায়। যার জেরে জম্মু ও কাশ্মীর সরকারের এক শীর্ষ কর্মকর্তা নিহত হন।
Add Zee News as a Preferred Source
মুখ্যমন্ত্রী আরও বলেন, 'এই ঘটনায় তিনি মর্মাহত ও শোকাহত, তা ভাষায় প্রকাশ করা যাবে না। এমনকী মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই তিনি তাঁর সঙ্গে অনলাইন বৈঠক করেছিলেন।'
আরও পড়ুন:India Pakistan War Live: ২৬ জায়গায় হামলার বিরাট প্রত্যাঘাত ভারতের! পাকিস্তানের ৪ বায়ুসেনা ঘাঁটি গুড়িয়ে দিল...
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, 'রাজৌরি থেকে ভয়াবহ খবর। জম্মু ও কাশ্মীর প্রশাসনিক পরিষেবার এক নিষ্ঠাবান অফিসারকে আমরা হারিয়েছি। গতকালই তিনি উপ-মুখ্যমন্ত্রীর সফরে জেলার সঙ্গে ছিলেন এবং আমি যে অনলাইন বৈঠকটি পরিচালনা করেছিলেন। তাতে আমিও ছিলাম। আজ পাকিস্তানের গোলাবর্ষণে রাজৌরি শহর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমাদের অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার শ্রী রাজকুমার ঠাক্কা-র বাড়িতে আঘাত হানে। সেই হামলাতেই তাঁর মৃত্যু হয়।'
প্রসঙ্গত, পঞ্জাবের ফিরোজপুরে পাকিস্তানের ছোড়া ড্রোনের আঘাতে জখম একই পরিবারের তিনজন। তাঁদের মধ্যে এক মহিলার অবস্থা গুরুতর। ফিরোজপুরের পুলিস কর্মকর্তা ভূপিন্দর সিং সিধু সংবাদ সংস্থা এএনআইকে জানান, "আমরা তিনজন আহত হওয়ার খবর পেয়েছি। তাঁদের শরীরে আগুন লেগে যায়। সেনাবাহিনী বেশিরভাগ ড্রোন নিষ্ক্রিয় করেছে।" স্থানীয় হাসপাতালে আহতরা চিকিৎসাধীন। আহত এক মহিলার অবস্থা আশঙ্কাজনক, তিনি গুরুতরভাবে পুড়ে গিয়েছেন।
আরও পড়ুন:India Pakistan War: পাকিস্তান মার খেতেই ইউনূসের বাংলাদেশ খেল পাল্টি! জঙ্গি দমনে ভারতেরই পাশে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)