Andhra man killed pregnant wife: ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা টিপে খুন স্বামীর! বাবা-মায়ের ঝগড়ায় পৃথিবীর আলো দেখা হল না সন্তানের...

Husband strangled 8 months pregnant wife: ৩ বছর আগে একে অপরকে ভালোবেসেই বিয়ে করেছিলেন অনুষা ও জ্ঞানেশ্বর। কিন্তু বিয়ের পর দাম্পত্য সুখের হয়নি। বিভিন্ন বিষয়ে দুজনের মধ্যে বিবাদ লেগেই থাকত। 

সুদেষ্ণা পাল | Updated By: Apr 16, 2025, 11:51 AM IST
Andhra man killed pregnant wife: ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা টিপে খুন স্বামীর! বাবা-মায়ের ঝগড়ায় পৃথিবীর আলো দেখা হল না সন্তানের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবা-মায়ের দাম্পত্য কলহে পৃথিবীর আলো-ই দেখা হল না গর্ভস্থ সন্তানের! মায়ের গর্ভেই চরম পরিণতি ৮ মাসের গর্ভস্থ সন্তানের। কারণ, দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বাকে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেছে স্বামী। আর মায়ের সঙ্গেই মায়ের গর্ভে চিরঘুমে হারিয়ে গিয়েছে গর্ভস্থ সন্তান। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপাটনমে। 

Add Zee News as a Preferred Source

মৃতার নাম অনুষা। বয়স ২৭ বছর। অভিযোগ, তর্কাতর্কি চলাকালীন স্বামী জ্ঞানেশ্বর গলা টিপে ধরে অনুষার। তাতেই অনুষা জ্ঞান হারায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কদিন আগেই ধুমধাম করে হয়েছিল বেবি শাওয়ার। আর তারপরই সামান্য কথা কাটাকাটির জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী অনুষাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামী জ্ঞানেশ্বরের বিরুদ্ধে। 

রাগের মাথায় অন্তঃসত্ত্বা অনুষার গলা টিপে ধরা! অনুষার জ্ঞান হারানো! এসবের পর স্বামী জ্ঞানেশ্বর-ই তাঁকে হাসপাতালে নিয়ে ছোটেন। সেখানে চিকিৎসকরা অনুষাকে মৃত বলে ঘোষণা করলে, থানায় এসে আত্মসমর্পণ করেন জ্ঞানেশ্বর। তারপরই স্ত্রীকে খুনের দায়ে অভিযুক্ত স্বামী জ্ঞানেশ্বকে গ্রেফতার করে পুলিস। ওদিকে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। 

জানা গিয়েছে, বিশাখাপাটনমের পিএম পালেমের কাছে একটি ফাস্ট ফুডের দোকান রয়েছে জ্ঞানেশ্বরের। ৩ বছর আগে একে অপরকে ভালোবেসেই বিয়ে করেছিলেন অনুষা ও জ্ঞানেশ্বর। কিন্তু বিয়ের পর থেকেই ছোটখাটো বিষয়ে দুজনের মধ্যে বিবাদ লেগেই থাকত। ইতিমধ্যেই এই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুন, Monsoon: বর্ষা নিয়ে বিশাল আপডেট মৌসম ভবনের! ৪ মাসের মধ্যেই এবার বৃষ্টি হবে ১০৫ শতাংশ বেশি...

আরও পড়ুন, Kultali: 'সুপ্রিম' চাকরি বাতিল রায়ে 'বিপর্যস্ত'! নববর্ষেই 'আত্মঘাতী' শিক্ষক! উদ্ধার ঝুলন্ত দেহ...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.