Shubhanshu Shukla: সেকেন্ডে ৭.৫ কিমি বেগে ঘুরতে-ঘুরতে পৃথিবীতে প্রথম বার্তা পাঠালেন শুভাংশু! কী বললেন...

Shubhanshu Shukla's Axiom 4 Space Mission Creates History: দেশবাসীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি শুভাংশু জানিয়েছেন, এই অভিযানই শেষ নয়, বরং এ এক নতুন শুরু! কারণ, এই অভিযানই ভবিষ্যতে ভারতের গগনযান অভিযানের ভিত্তি স্থাপন করবে।

সৌমিত্র সেন | Updated By: Jun 26, 2025, 02:05 PM IST
Shubhanshu Shukla: সেকেন্ডে ৭.৫ কিমি বেগে ঘুরতে-ঘুরতে পৃথিবীতে প্রথম বার্তা পাঠালেন শুভাংশু! কী বললেন...

অয়ন ঘোষাল: নির্ধারিত সূচি মেনে গতকাল, বুধবার ভারতীয় সময় বেলা ১২টা ১মিনিটে শুভাংশু শুক্ল-সহ চার নভশ্চরকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দিয়েছে স্পেস এক্সের মহাকাশযান 'ড্রাগন'। আপাতত তাঁদের মহাকাশযান প্রায় ২০০ কিলোমিটার দূরে প্রতি সেকেন্ডে ৭.৫ কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে। সেখান থেকেই পৃথিবীর উদ্দেশে প্রথম বার্তা দিয়েছেন শুভাংশু। কী বলেছেবন? আপ্লুত শুভাংশু বলেছেন, 'দারুণ সফর'!

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Rudraprayag Accident: যাত্রীভরা বাস গিয়ে পড়ল ভয়ংকর উত্তাল অলকানন্দায়! ভেসে গেলেন বহু! আর্তি, কান্না, ১৮ জনেরই মৃত্যু...

আরও পড়ুন: Horoscope Today: মেষের ক্ষত, বৃষের খরচা, কর্কটের ধনগৌরব! দেখে নিন, আজ কেমন যাবে আপনার দিন...

নতুন শুরু

দেশবাসীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি শুভাংশু জানিয়েছেন, এই অভিযানই শেষ নয়, বরং এ এক নতুন শুরু! কারণ, এই অভিযানই ভবিষ্যতে ভারতের গগনযান অভিযানের ভিত্তি স্থাপন করবে। শুভাংশু যোগ করেন, 'আমি চাই আগামীর এই অভিযানে ভারতের সব মানুষ অন্তর থেকে শামিল হোন।'

৩টে ১২ মিনিটে ডকিং শুরু

অ্যাক্সিয়ম-৪ অভিযানের নেতৃত্বে রয়েছেন নাসার প্রাক্তন নভোশ্চর তথা অ্যাক্সিয়ম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর রেগি হুইটসন। এ ছাড়াও এই মিশনে থাকছেন পোল্যান্ডের স্লায়োস উজ়নানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। ১৪ দিনের এই অভিযানের জন্য দীর্ঘ প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছে এই চারজনকে। যাতে মহাকাশে যাওয়ার আগে সংক্রমণজনিত কোনও রোগে অসুস্থ না পড়েন, সে জন্য গত এক মাস ধরে চারজনকেই থাকতে হয়েছিল কোয়ারেন্টাইনে। আজ, বৃহস্পতিবার ভারতীয় সময় বেলা ৩টে ১২ মিনিটে ডকিং পর্ব শুরু হবে। অক্সিজেন জোন তৈরি করে স্পেস ওয়াকের মাধ্যমে মূল মহাকাশ যান স্পেস এক্সে প্রবেশ করবেন গতকাল পাড়ি দেওয়া ৪ মহাকাশচারী। 

৬০ পরীক্ষা

আগামী ১৪ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন এই ৪-সহ মোট ৭ মহাকাশচারী। সেখানে অন্তত ৬০টি পরীক্ষানিরীক্ষা চালাবেন তাঁরা। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হল, ভবিষ্যতে মহাকাশে কাঠের স্পেসশিপ পাঠানো। সামুদ্রিক প্ল্যাঙ্কটন বা ছত্রাক থেকে উৎপন্ন প্রোটিন মানুষের খাদ্য হিসেবে বিকল্প হয়ে উঠতে পারে কি না। মহাকাশে জিরো গ্রাভিটি বা শূন্য মাধ্যাকর্ষণ ক্ষেত্রে গাছের চারা রোপণ করে তাকে বাঁচানো যায় কি না। মানব শরীরে পৃথিবীতে প্রায়শই ব্যবহার করা কিছু নিত্য নৈমিত্তিক ওষুধ মহাকাশে ভরশূন্য অবস্থায় কাজ করে কি না।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.