)
রাজীব চক্রবর্তী: বিতর্ক যেন পিছু ছাড়ছে না বাংলায় এসআইআর (SIR in Bengal) প্রক্রিয়ার ক্ষেত্রে। এবার বাংলার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে (Bengal SIR case in Supreme Court) বিস্ফোরক দাবি নির্বাচন কমিশনের। শীর্ষ আদালতে কমিশনের (Election Commission) স্পষ্ট দাবি, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (SIR) ঘিরে যে অভিযোগ উঠেছে, তা “অত্যন্ত অতিরঞ্জিত” এবং “রাজনৈতিক স্বার্থে বাড়িয়ে বলা”। শুধু মুখে বলা-ই নয়, এই মর্মে সুপ্রিম কোর্টে হলফনামাও (afiidavit) জমা দিয়েছে কমিশন। হলফনামা জমা দিয়ে একথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
সাংসদ দোলা সেনের দায়ের করা জনস্বার্থ মামলার জবাবে এই হলফনামা দাখিল করেছে কমিশন (Election Commission)। ওই মামলায় দোলা সেন ২৪ জুন ও ২৭ অক্টোবরের এসআইআর-সংক্রান্ত (SIR in Bengal) নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করেছিলেন। কমিশনের বক্তব্য, এসআইআর কোনও নতুন ব্যবস্থা নয়। বহু বছর ধরেই নির্দিষ্ট নিয়ম মেনে এই তালিকা পুনর্বিবেচনা হয়। প্রয়োজনীয় সংশোধন করা হয়। কমিশন আরও জানিয়েছে, ভোটার তালিকা পরিষ্কার ও সঠিক রাখতে এই প্রক্রিয়া জরুরি। ১৯৯৫ সালের টি. এন. সেশান মামলার রায়ও এই SIR প্রক্রিয়াকে সাংবিধানিক কর্তব্য হিসেবে স্বীকৃতি দিয়েছিল। মামলার পরিপ্রেক্ষিতে কমিশনের তাই স্পষ্ট বক্তব্য, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (Special Intensive Revision) করতে গিয়ে যে তাকে ঘিরে যে অভিযোগ উঠছে, তা “অত্যন্ত অতিরঞ্জিত” এবং “রাজনৈতিক স্বার্থে বাড়িয়ে বলা”।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম ফিল-আপ (Enumeration Form Fillup) থেকে শুরু করে খসড়া ভোটার তালিকা (Draft Voter List) প্রকাশ, সব বিষয়েই বিভিন্ন সময়ে বিভিন্ন নতুন নিয়ম ও আপডেট জানিয়েছে কমিশন। এমনকি, কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election Commission) তাদের 'সরাসরি নজরদারি'র মধ্যেই বাংলার SIR প্রক্রিয়া শেষ করতে নিয়েছে দু-দুটি বড় সিদ্ধান্ত!
এক, নির্বাচন কমিশনের (Election Commission) তিনজন উচ্চপদস্থ কর্তাকে সরাসরি কলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ট্রান্সফার করা হয়েছে। বাংলায় SIR প্রক্রিয়ার কাজ যতদিন চলবে, আপাতত ততদিন তাঁরা কলকাতার দফতরেই থাকবেন। ততদিন এখান থেকেই কাজ করবেন বি সি পাত্র, সৌম্যজিৎ ঘোষ এবং ভিভোর আগরওয়াল। দুই, IAS সুব্রত গুপ্তকে বাংলায় স্পেশাল রোল অবজারভার নিয়োগ করা হয়েছে। বাংলায় SIR-র যে তালিকা তৈরি করা হবে, সেই তালিকা খতিয়ে দেখবেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত।
উল্লেখ্য, ইতিমধ্যেই SIR-এর খসড়া ভোটার তালিকা ও চূড়ান্ত ভোটার তালিকার দিন পরিবর্তনের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission changes electoral roll dates)। বাড়ানো হয়েছে এনুমারেশন ফর্ম জমা নেওয়ার সময়সীমাও। এনুমারেশন ফর্ম জমা নেওয়ার শেষ দিন ৪ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে। ৯ ডিসেম্বরের পরিবর্তে খসড়া ভোটার তালিকা (Draft Voter List new date) প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর। আর চূড়ান্ত ভোটার তালিকা ৭ ফেব্রুয়ারি-র বদলে প্রকাশ করা হবে, আরও ৭ দিন বাদে ১৪ ফেব্রুয়ারি (Final Voter List new date)।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)