WATCH: সাপ কামড়েছে, তো কী! বিষধরকে জ্যাকেটে পুরেই হাসপাতালে দৌড় রিকশা চালকের! বন্দেভারতের বেগে VIRAL VIDEO...

Snake bites man and he reaches hospital with snake in his jacket: সাপের কামড় খেয়ে, সেই সাপকে নিয়েই হাসপাতালে ছুট রিকশা চালকের। তাঁর কাণ্ড দেখে তাজ্জব মথুরা।

শুভপম সাহা | Updated By: Jan 13, 2026, 08:45 PM IST
WATCH: সাপ কামড়েছে, তো কী! বিষধরকে জ্যাকেটে পুরেই হাসপাতালে দৌড় রিকশা চালকের! বন্দেভারতের বেগে VIRAL VIDEO...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই দুনিয়ায় প্রায় সকলেই সাপে ভয় পায়। নাম শুনলেই আত্মারাম খাঁচা ছাড়া! এমনটাই স্বাভাবিক। কারণ সাপের এক কামড়েই যে কোনও মানুষ বা প্রাণীর মৃত্যু লিখে দিতে পারে। প্রতি বছর সাপের কামড়ে বিপুল সংখ্যক মানুষ মারাও যান। তবে এসব নিয়ে সম্ভবত ভাবেননি মথুরার দীপক। যিনি পেশায় ই-রিকশা ড্রাইভার। যিনি সাপের কামড় খেয়ে, সেই সাপকে নিয়েই  হাসপাতালে দৌড় দিলেন। যে ঘটনার ভিডিয়ো এখন বন্দেভারতের বেগে ভাইরাল হচ্ছে। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: বড় ব্রেকিং! ২১ জানুয়ারি থেকে লকডাউনে দিল্লির আকাশপথ, স্তব্ধ এয়ারপোর্ট! উড়বে না বিমান, কেন? কত দিন?

সাপ-সহ দীপক হাসপাতালে!

সাপ-সহ দীপককে দেখে হাসপাতালে দেখে সেখানকার কর্মী ও উপস্থিত লোকজন হতবাক হয়ে যান। এখানেই শেষ নয়, চিকিৎসার সময়ে দীপক সাপটিকে নিজের কাছ থেকে দূরেও সরাতে চাননি। মথুরার জেলা হাসপাতাল দীপকের কারণে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। পুলিসের হস্তক্ষেপেরও প্রয়োজন হয়। হাসপাতালের বাইরে কিছুক্ষণের জন্য যান চলাচলেও বিঘ্ন ঘটে! হাসপাতালের চিকিৎসকরা দীপককে বলেছিলেন যে, সাপটিকে হাসপাতালের বাইরে ছেড়ে দিতে। কারণ  সাপের কারণেই গুরুতর নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হচ্ছে। তবে দীপক রাজি না হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়। প্রতিবাদে দীপক তার ই-রিকশাটিকেই হাসপাতালের কাছে পার্ক করে যান চলাচল বন্ধ করার চেষ্টা করেন। ফলে এলাকায় কিছুক্ষণের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

বোঝো কাণ্ড!

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় পুলিসকে ঘটনাস্থলে ডাকা হয়। তারাই সরকারি হাসপাতালে জীবন্ত সাপ রাখার বিপদ সম্পর্কে শান্ত ভাবে দীপককে ব্যাখ্যা করেন। পুলিস ও হাসপাতাল কর্তৃপক্ষ দীর্ঘক্ষণ দীপককে বোঝানোর পর, দীপক অবশেষে হাসপাতাল চত্বর থেকে দূরে সাপটিকে ছেড়ে দিতে রাজি হন। সাপটিকে নিরাপদে সরিয়ে ফেলার পর চিকিৎসকরা তাঁর চিকিৎসা শুরু করেন। হাসপাতালের তরফে পরে নিশ্চিত করা হয় যে, শুধুমাত্র নিরাপত্তার কারণেই চিকিৎসায় এই বিলম্ব হয়েছিল। জেলা হাসপাতালের এক চিকিৎসক জানান যে দীপক গলায় সাপ ঝুলিয়ে এসেছিলেন এবং তাঁকে জানানো হয়েছিল যে সাপটি ছেড়ে দেওয়ার পরেই চিকিৎসা সম্ভব হবে।

আরও পড়ুন: ঘরে বাইরে প্রবল চাপ, ধর্মঘটের পরই Blinkit-Instamart আর দেবে না ১০ মিনিটে ডেলিভারি

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.