)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তেলেঙ্গানার (Telangana) ঘটনা। বাসিন্দা পদ্মজা একটি স্থানীয় বেকারি থেকে তাঁর বাচ্চাদের জন্য মিষ্টি এবং স্ন্যাকস কিনেছিলেন। কেনাকাটার পর তিনি বাড়িতে ফিরে আসেন। এর পর পদ্মজা দেখেন যে তাঁর কেনা স্ন্যাক্সের প্যাকেটে (Snake In Snack) একটি মরা সাপ রয়েছে। এক মহিলা কেনা খাবারের মধ্যে সাপের অস্তিত্ব দেখতে পান। তিনি ওই মহিলা ওই বেকারি থেকে একটি এগ পাফ ও একটি কারি পাফ (egg puff and a curry puff) কিনেছিলেন।
মেহবুবনগরের জাদচার্লায়
তেলঙ্গানার মেহবুবনগর জেলার জাদচার্লা মিউনিসিপালিটিতে অবস্থিত ওই বেকারিটি। সেখান থেকেই তিনি এগ পাফ ও কারি পাফ কিনেছিলেন। নাম আয়েঙ্গার বেকারি। ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন সকলে। দ্রুত বিষয়টি নিয়ে তিনি থানায় অভিযোগ জানান। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খাদ্যদ্রব্যের গুণগত মান নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। খাবারের প্যাকেটে সাপ পাওয়ার ঘটনাটি অত্যন্ত বিরল এবং এটি খাদ্য সুরক্ষার মান নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
ঝোলে সাপ
মহিলার নাম শ্রীশৈল। তিনি আয়েঙ্গার বেকারি থেকে একটি এগ পাফ ও কারি পাফ কিনেছিলেন। বাড়ি ফিরে তিনি কারি পাফ নিয়ে বসেন। বাচ্চাদের সঙ্গে বসে খাবেন বলে। আর তখনই! ওয়াক্! তিনি দেখেন তরকারিতে ভাসছে সাপ!
ভয়! আতঙ্ক! ঘৃণা!
ওই মহিলা জানিয়েছেন, তিনি এই ঘটনার পর থেকে ভীষণ ভয় পেয়েছেন। শুধু তাই নয়, তিনি ঘটনাটিতে মানসিকভাবে আঘাতও পেয়েছেন। তিনি প্রায় আঁতকে উঠে বলেছেন, যদি ওই খাবার তাঁর বাচ্চাদের পেটে চলে যেত, তাহলে কী হতে পারত? এসব ভেবেই শিউরে উঠছেন তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। বলেছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে, সেটা দেখতে!
যথোচিত ব্যবস্থা
অভিযোগ পেয়ে পুলিস জানিয়েছে, তারা বেকারির মালিক এবং কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে। এছাড়াও খাদ্য সুরক্ষা বিভাগকেও এই বিষয়ে জানানো হয়েছে। তারা বেকারির অন্যান্য খাদ্যদ্রব্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। খাদ্য সুরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, যদি বেকারি কর্তৃপক্ষের গাফিলতি প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)