)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিভ ইন পার্টনারকে হাড়হিম খুন। তারপর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পন করল খুনি প্রেমিক। ভয়াবহ ঘটনাটি ঘটে, গুজরাতের কচ্ছতে।
২০২১ সালে ইনস্টাগ্রামে আলাপ ২৫ বছরের অরুণাবেন এবং তার সঙ্গী দিলীপের। অরুণা পেশায় একজন পুলিস অফিসার। আঞ্জার পুলিস স্টেশনের অরুণা এএসআই। ও তার সঙ্গী দিলীপ একজন সিআরপিএফ কনস্টেবল, মণিপুরে সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্সে (CRPF) সে কর্মরত। সোশ্যাল মিডিয়ায় পরিচিতির পর তারা একে অপরের প্রেমে পড়ে। তারপর থেকে একসঙ্গে থাকা শুরু করেন।
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার রাতে অরুণা ও দিলীপের মধ্যে আঞ্জারের বাড়িতে ঝগড়া হয়। তখন অরুণা রেগে গিয়ে দিলীপের মায়ের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে বসে। এরপর তাদের মধ্যে বিতর্ক চরমে ওঠে।
আঞ্জার বিভাগের ডিআইএসপি জানায়, ঝগড়া চরমে উঠলে দিলীপ রাগে অরুণার গলা টিপে খুন করে। তারপর সে নিজেই আঞ্জারা পুলিস স্টেশনে গিয়ে আত্মসমর্পন করে। দিলীপ পুলিসকে জানিয়েছে, তাদের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। দুজনেই তারা বিয়ে করার পরিকল্পনা করছিল।
উল্লেখ্য, কিছুদিন আগেই লিভ ইন পার্টনারকে খুনের ঘটনায় শোরগোল পড়ে যায় মধ্যপ্রদেশের ভোপালে। সেখানে, প্রেমিক বেকার, অথচ প্রেমিকা একটি বেসরকারি সংস্থায় চাকরি করে। ভালো রোজগার করে। বেকার প্রেমিকের সন্দেহ হল, কোম্পানির বসের সঙ্গে হয়তো সম্পর্কে জড়িয়েছে তার প্রেমিকা। একদিকে নিজের বেকারত্বের হতাশা, অন্যদিকে সম্পর্কে সন্দেহ-হিংসা থেকেই লিভ-ইন পার্টনারকে খুন করল সেই যুবক।
এমনকি খুনের পর দেহ ঘরের মধ্যে লুকিয়েও রাখলেন ২ দিন ধরে। এমনকি প্রেমিকার নিথর দেহের পাশেই ঘুমোয় ২ দিন ধরে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)