)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছেলের হাতে মায়ের নৃশংস খুন! হয়তো নৃশংস বললেও কম হবে। কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের পর মায়ের মৃতদেহের ঘণ্টার পর ঘণ্টা ধরে পাশে বসে আছে ছেলে। শুধু তাই নয়, খুনি ছেলে মৃতদেহের পাশে বসেই বাঁধলেন গান। যা দেখে রীতিমত আঁতকে ওঠেন সকলে।
এলাকাবাসীর তত্ক্ষণাত্ পুলিসে খবর দেয়। এমনকী পুলিস এসেও হতবাক হয়ে যায়। ঘটনাস্থলে এসে পুলিস দেখেন, মাকে মেরে ছেলে গান গাইতে গাইতে বালি নিয়ে খেলা করছে। অভিযুক্তকে আটক করে চার ঘণ্টা ধরে চলে জেরাপর্ব।
স্থানীয় সূত্রে খবর, ছত্তীসগঢ়ের কুঙ্কুরি শহরেবেন্দ্রেরভদ্র বসতি এলাকার বাসিন্দা জিত্ রাম যাদব। বাড়ির ভিতর নিজের মাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেন। যতক্ষণ না পর্যন্ত তার মা নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ততক্ষণ পর্যন্ত সে কোপ মারতেই থাকে। এমনকী যখনই কেউ তার কাছে আসার চেষ্টা করে, তখনই সে অস্ত্রটি ছুঁড়ে মারার চেষ্টা করে।
পুলিস আসার পর, অভিযুক্ত জিত্ তাদের উপরও হামলা করে। খুবই ঠান্ডা মাথা রেখে পুলিস জিতের সঙ্গে চার ঘণ্টা কথা বলে। তারপর তাকে হেফাজতে নেয়। পুলিস জানিয়েছে, ঘটনাটি ঘটে ভোর ৫টার দিকে। তবে খুনের কারণ এখনও জানা যায়নি। জিত্ মানসিকভাবে স্থিতিশীল নয়। মৃত মায়ের নাম গুলাবি, বয়স ৫৯।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)