Meghalaya Honeymoon Case: ভাড়াটে খুনিরা না পারলে নিজেই ধাক্কা মেরে রাজাকে খুন করত সোনম! মাস্টারমাইন্ডের 'প্ল্যান বি'...

Raja Raghuwanshi murder: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে নয়া তথ্য। পুলিস সূত্রের দাবি, মাস্টারমাইন্ড সোনম শুধুমাত্র রাজ কুশওহার পাঠানো খুনিদের উপর নির্ভর করেনি। স্বামীকে খুন করার জন্য সে 'প্ল্যান বি'ও তৈরি করে রেখেছিল।

সৌমিতা খাঁ | Updated By: Jun 11, 2025, 02:20 PM IST
Meghalaya Honeymoon Case: ভাড়াটে খুনিরা না পারলে নিজেই ধাক্কা মেরে রাজাকে খুন করত সোনম! মাস্টারমাইন্ডের 'প্ল্যান বি'...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজা রঘুবংশী খুনের(Raja Raghuwanshi murder) মামলায় পরতে পরতে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। স্বামীকে হানিমুনে নিয়ে গিয়ে খুনের পরিকল্পনা করে সোনমই। ইতোমধ্যেই পুলিস সূত্রের দাবি, মাস্টারমাইন্ড সোনম শুধুমাত্র রাজ কুশওহার পাঠানো খুনিদের উপর নির্ভর করেনি। স্বামীকে খুন করার জন্য সে 'প্ল্যান বি'ও তৈরি করে রেখেছিল। যদি রাজের পাঠানো খুনিরা খুন করতে ব্যর্থ হয়, তাহলে সে নিজেই খুন করবে বলে প্রস্তুতি নিয়ে রেখেছিল। 

Add Zee News as a Preferred Source

সোনম ঠিক করেছিল যদি বিশাল, আকাশ এবং আনন্দ রাজাকে খুন করতে না পারে, তাহলে সেই-ই কাজটি করবে। সোনম ঠিক করেছিল সেলফি তোলার অজুহাতে রাজাকে উঁচু জায়গা থেকে ঠেলে নিচে ফেলে দিত। এরপর ঘটনাটিকে 'দুর্ঘটনা' বলে চালিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। তারপর রাজের সঙ্গে কোথাও গিয়ে সুখের সংসার সাজাত। এই জন্য সোনম লংয়ে এমন একটি উঁচু জায়গার খোঁজ পর্যন্ত করে রেখেছিল, যেখান থেকে পড়ে রাজার বাঁচার কোনও সম্ভাবনা থাকত না। 

আরও পড়ুন:Sodepur Girl Assault Case: কলকাতাতেই ছিল আরিয়ান! সোদপুর কাণ্ডে গ্রেফতার 'পর্ন-কুইন' শ্বেতার গুণধর ছেলে...

ইন্দোর ক্রাইম ব্রাঞ্চের এসিপি পুনম চন্দ্র যাদব সংবাদমাধ্যমে জানিয়েছেন, অভিযুক্তরা তাদের অপরাধের কথা স্বীকার করেছে। শুধু তাই নয়, তারা জানিয়েছে, খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল খোদ সোনমও। পুনম চন্দ্র বলেন, চার অভিযুক্তই অপরাধের কথা স্বীকার করেছে। প্রথমে স্বীকার করে আকাশ রাজপুত। কীভাবে রাজা রঘুবংশীর উপরে হামলা করেছিল তাঁরা। সেই বিষয়টিও বিস্তারিত জানিয়েছে পুলিসকে।

অন্যদিকে, রাজার বাবা চাঞ্চল্যকর দাবি করেন। তিনি বলেন, সোনম মঙ্গল দোষ কাটাতে রাজাকে খুন করেছে, ক্রাইম পেট্রোল দেখে প্ল্যান বানিয়েছে। কান্নায় ভেঙে পড়া অশোক রঘুবংশীর অভিযোগ, সোনমের পরিবার সব তথ্য গোপন করেছিল।  তিনি বলেন, 'সোনম ভাবতে পারে প্রথম স্বামীকে মারলে মঙ্গল দোষ কেটে যাবে এবং এরপর রাজ কুশওয়াহর সঙ্গে বিয়ে করলে সমস্যা থাকবে না।  সোনম ‘ক্রাইম পেট্রোল’ ও ‘সাবধান ইন্ডিয়া’র বড় ভক্ত ছিল, সম্ভবত ওখান থেকেই খুনের পরিকল্পনা নিয়েছে।'  

আরও পড়ুন:Newlywed Man Death: 'অভিশপ্ত' হানিমুন! গোয়ায় যাওয়ার আগেই ট্রেনে মর্মান্তিক মৃত্যু সদ্য বিবাহিত স্বামীর...

তাঁর দাবি, সোনমের মা সব জানেন, পুলিসকে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করা উচিত। সোনম ও তার পরিবার বিয়ের আগে রাজা ও আমাদের থেকে অনেক কিছু গোপন করেছিল। এমনকি রাজা মারা যাওয়ার পরও, রাজা’র দেহে কাঁধ দেওয়ার সময় রাজ কুশওয়াহ সান্ত্বনা দেওয়ার ভান করছিল। অশোক রঘুবংশী পুলিসের কাছে সোনম ও তার পরিবারের কঠোর তদন্তের দাবি জানিয়েছেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.