আজ, শুক্রবার কর্নেল সোফিয়া কুরেশি ও রতীয় বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিংহকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বিদেশ সচিব বিক্রম মিস্রী (Foreign Secretary Vikram Misri)। জানানো হয়, গত ২৪ ঘন্টায় ভারতের ২৪ টি জায়গায় প্রায় ৫০০ ড্রোন হামলার চেষ্টা করেছে পাকিস্তান সেনা। লে থেকে কচ্ছ পর্যন্ত ৩৬ জায়গায় প্রায় চারশো ড্রোন দেখা গিয়েছে। নিয়ন্ত্রণরেখা আশেপাশে গুলি চালিয়েছে পাক রেঞ্জার্স। ভারতীয় সেনারা হতাহত হয়েছেন।
প্রাথমিক তদন্তে অনুমান, ভারতের আকাশে পাকিস্তানের যে ড্রোনগুলি দেখা গিয়েছে, সেই আধুনিক ও শক্তিশালী ড্রোনগুলি তুরস্কের তৈরি। প্রায় ৫০ ড্রোন ডিফেন্স গান দিয়ে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা। আরও প্রায় ২০টা ড্রোন 'সফট কিল' প্রযুক্তি ব্যবহার করে নামানো হয়েছে। ড্রোনগুলোর বেশিরভাগই অস্ত্রবিহীন ছিল, তবে প্রত্যেকটাতে ক্যামেরা লাগানো ছিল। মনে করা হচ্ছে, সেগুলি ভিডিও বা ছবি পাকিস্তানের কোনও গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে পাঠাচ্ছিল। সূত্রের খবর, যেগুলোতে ক্ষতির সম্ভাবনা ছিল, সেগুলোর প্রায় সবকটাই ধ্বংস করা গিয়েছে। ফলে কোনও পরিকাঠামোর বড় ক্ষতি হয়নি। এই ঘটনার পরে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বিদেশ সচিবের কথায়, 'পাকিস্তান বিশ্বকে ভুল ব্য়াখ্যা করছে'। তিনি বলেন, পাকিস্তানের বিভিন্ন দাবি ভুয়ো। ভুল তথ্য প্রচার করে ভারতে ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছে। ভারতের ভারতের ঐক্যই পাকিস্তানের মাথাব্যথার কারণ। পাকিস্তান আরও নীচে নেমে গিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
...Read More
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.