IT sector stock exchange: ট্রাম্পের H1B ভিসা-গুঁতোর জেরে রক্তাক্ত TCS, Infosys, Wipro-সহ সব বড় IT সংস্থা! বাজার খুলতেই কোটি কোটি টাকা লোকসান...

IT Sector Stock Market Crash Today: এইচ-১বি ভিসার ফি বৃদ্ধি নিয়ে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপে আমেরিকার পাশাপাশি চিন্তা বেড়েছে ভারতীয় আইটি কোম্পানিগুলির। তাই বাজার খুললে একাধিক আইটি সংস্থার স্টক মুখ থুবড়ে পড়েছে।

নবনীতা সরকার | Updated By: Sep 22, 2025, 03:49 PM IST
IT sector stock exchange: ট্রাম্পের H1B ভিসা-গুঁতোর জেরে রক্তাক্ত TCS, Infosys, Wipro-সহ সব বড় IT সংস্থা! বাজার খুলতেই কোটি কোটি টাকা লোকসান...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমেরিকার প্রেসিডেন্ট (US) ডোনাল্ড ট্রাম্প (Trump) নতুন H-1B ভিসার জন্য এককালীন $100,000 ফি ঘোষণা করেছেন, যা ভারতীয় IT শিল্পে বড় ধাক্কা দিয়েছে। এই ঘোষণার ফলে TCS, Infosys, Wipro, HCL Technologies, Tech Mahindra সহ শীর্ষ IT কোম্পানিগুলোর শেয়ারমূল্য হঠাৎ খুব পড়ে গিয়েছে। 

Add Zee News as a Preferred Source

H1B ভিসার দাম বৃদ্ধির জের: 

এইচ-১বি ভিসার ফি বৃদ্ধি নিয়ে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপে আমেরিকার পাশাপাশি চিন্তা বেড়েছে ভারতীয় আইটি কোম্পানিগুলির। তাই বাজার খুললে একাধিক আইটি সংস্থার স্টক মুখ থুবড়ে পড়তে পারে— শনিবারের পর থেকেই এই আশঙ্কা জোরালো হচ্ছিল। সোমবার বাজার খুলতেই সেই আশঙ্কা সত্যি হল। এ সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে দেশের প্রথম সারির একাধিক আইটি সংস্থার স্টকের দাম কমেছে ৩ থেকে ৬ শতাংশের মধ্যে। নিফটি আইটি সেক্টরাল ইনডেক্সও কমেছে ৩.৫ শতাংশের বেশি।

কোন কোন স্টকের দাম কমেছে?

দেশের আইটি কোম্পানিগুলির মধ্যে স্টকের দাম সবচেয়ে বেশি কমেছে টেক মাহিন্দ্রার (Tech Mahindra)। ৫.৮ শতাংশ দাম কমেছে এই স্টকের। এমফ্যাসিস এবং পারসিসটেন্ট সিস্টেমসের শেয়ার দর পড়েছে ৫ শতাংশের বেশি। এ ছাড়াও টিসিএস, উইপ্রো, এইচসিএল টেক, ইনফোসিস, কোফর্জ এবং এলটিআইমাইন্ডট্রি-র শেয়ার দরে পতন হয়েছে ৩ থেকে ৫ শতাংশের মধ্যে।

অস্বাভাবিক ফি বৃদ্ধি: 

এইচ-১বি ভিসা ফি বাড়িয়ে ১ লক্ষ ডলার করেছে ট্রাম্প প্রশাসন। ভারতীয় মুদ্রায় যা ৯০ লক্ষ টাকার কাছাকাছি। এই ফি বৃদ্ধির জেরে বিভিন্ন আইটি সংস্থার কর্মী নিয়োগের খরচ বাড়বে। ভারতের আইটি সংস্থার বড় অংশের রেভিনউ আসে আমেরিকার বিভিন্ন প্রোজেক্ট থেকে। সেই আশঙ্কাতেই পতন বলে মত বিশেষজ্ঞদের।

তবে এইচি-১বি ভিসা নিয়ে ভারতীয় আইটি সংস্থাগুলির থেকেও আমেরিকার বিভিন্ন টেক জায়ান্টের চিন্তা বেশি বলে মনে করছে ইনভেস্টমেন্ট ফার্ম মতিলাল অসওয়াল। এই সংস্থা জানিয়েছে, গত এক দশকে ভারতীয় আইটি সংস্থাগুলি এইচ-১বি ভিসার উপর নির্ভরশীলতা অনেকটা কমিয়েছে। তুলনায় আমেরিকান প্রোজেক্টের জন্য স্থানীয়দের নিয়োগে জোর দিয়েছে একাধিক ভারতীয় সংস্থা। তুলনায় গুগল, মাইক্রোসফ্ট, অ্যামাজ়ন, মেটার মতো মার্কিন সংস্থাগুলির চিন্তা বেশি বলে মত মতিলাল অসওয়ালের।

কত পড়েছে শেয়ার?

২০২৪ সালের ডিসেম্বরে Nifty IT সেক্টরাল ইনডেক্স রেকর্ড হাই হয়েছিল। সেই পর্যায় থেকে নিফটি আইটি ২২ শতাংশ ডাউন রয়েছে। টিসিএস, এইচসিএল, ইনফোসিসের মতো প্রথম সারির আইটি কোম্পানিগুলির স্টকের দামও গত বছরের ডিসেম্বরের তুলনায় ২০ থেকে ৩০ শতাংশ দাম কমেছে।

শেয়ার বাজার বিশেষজ্ঞের মতে: 

এই পরিস্থিতিতে আইটি স্টক কিনে রাখতে পারলে ভবিষ্যতে লাভের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিভিন্ন ব্রোকারেজ সংস্থার বিশ্লেষক থেকে বাজার বিশেষজ্ঞরা। অ্যাক্সিস ক্যাপিটালের মানিক তানেজা উইপ্রো, ইনফোসিস, স্যাজিলিটি এবং হেক্সাওয়্যার টেকনোলজিসের স্টকে লগ্নির পরামর্শ দিয়েছেন। একই সুর শোনা গিয়েছে নোমুরার বিশ্লেষকদের কথায়। এই ব্রোকারেজ সংস্থা ইনফোসিস এবং কগনিজ়্যান্টের স্টক কিনতে পরামর্শ দিয়েছে। মতিলাল অসওয়াল মনে করছে, কোফর্জ, হেক্সাওয়্যার, এইচসিএল-এর স্টক এখন কিনতে রাখলে পরে লাভ মিলতে পারে।

বাজারে প্রতিক্রিয়া:

Nifty IT সূচক ২.৬৫% কমে গিয়েছে। 

TCS-এর শেয়ার ২৩% কমেছে, Infosys ১৮%  Wipro ১৫% HCL Tech ২৩% এবং Happiest Minds Technologies ২০% কমেছে ২০২৫ সালে এখন পর্যন্ত।

ফি বৃদ্ধির প্রভাব:

নতুন আবেদনকারীদের জন্য $100,000 ফি একবারই দিতে হবে, বার্ষিক নয়। H-1B ভিসাধারীদের জন্য এই ফি প্রযোজ্য নয়। বিশ্লেষকদের মতে, এই ফি বৃদ্ধির ফলে কোম্পানিগুলোর onsite অপারেশনের খরচ বাড়বে এবং মার্জিন কমে যাবে।

মাঝারি মানের IT কোম্পানিগুলোর উপর চাপ বেশি পড়বে, কারণ তারা নতুন H-1B ভিসার উপর বেশি নির্ভরশীল।

 দীর্ঘমেয়াদি প্রভাব:

AI প্রযুক্তির কারণে ২০২৫–২০৩০ সালের মধ্যে IT পরিষেবায় ২০% রাজস্ব হ্রাস হতে পারে বলে Jefferies সতর্ক করেছে।

IT সেক্টরের বৃদ্ধির হার ৪% এর নিচে থাকতে পারে এবং মার্জিনে স্থায়ী চাপ থাকবে।

 বিশ্লেষকদের পরামর্শ:

দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের আতঙ্কিত না হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

কিছু বিশ্লেষক IT সেক্টর থেকে বিনিয়োগ সরিয়ে অন্য অভ্যন্তরীণ সেক্টরে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন: H1B Visa new rules: ট্রাম্প জমানায় সত্যিই পালে বাঘ পড়ল! H1B ভিসা পাওয়ার পরীক্ষা আরও কঠিন, স্ক্রুটিনি আরও কড়া...

আরও পড়ুন: Indian-origin heart surgeon Amal Bose jailed in UK: মহিলা সহকর্মীদের 'টাটকা মাংস' হিসেবে দেখা, অপারেশন টেবিলে নার্সের স্তন খামচে ধরা-- ব্রিটেনের 'যৌন শিকারী' বাঙালি ডা. অমল বোসের জেল...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...

...Read More

.