)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতের অর্ধেক নেই। নেই পায়েরও অর্ধেক। খেয়ে নিয়েছে কুকুরে! বাড়ির ভিতর থেকে উদ্ধার হল কুকুরের আক্রমণে নিহত ৮০ বছরের এক বৃদ্ধের দেহ। যার বেশ খানিকটা দেহাংশ খেয়ে নিয়েছে কুকুর।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ইন্দোরের সদর বাজার এলাকায়। নিহত ব্যক্তির নাম বিজেন্দ্র সিং। তিনি ইন্দোরের ভিস্তি মহল্লার বাসিন্দা ছিলেন। সিং একা থাকতেন। দুবার বিয়ে করেছিলেন। কিন্তু দুবারই বিবাহবিচ্ছেদ হয়ে যায়। কোনও সন্তান ছিল না তাঁর। ভাগ্নে, কলেজের অধ্যাপক আমিনেন্দ্র সিং বৈশ-ই তাঁর খোঁজখবর রাখতেন।
২ দিন ধরে মামার কোনও খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। মামাকে দেখতে বাড়িতে আসেন তিনি। দেখেন ঘর ভিতর থেকে তালাবন্ধ। আর ভিতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এরপর দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখেন, ভয়াবহ দৃশ্য। দেখেন ঘরে পড়ে বৃদ্ধ বিজেন্দ্র সিংয়ের নিথর দেহ। আর পাশে বসেই মৃতদেহ খুবলে খাচ্ছে কুকুরে। হাত ও পায়ের বেশ খানিকটা খেয়েও ফেলেছে।
খবর দেওয়া হয় পুলিসে। পুলিস এসে তারপর দেহ উদ্ধার করে নিয়ে যায়। বাড়ির ভিতর কুকুর ঢুকে এভাবে বৃদ্ধকে মেরে দেহাংশ খেয়ে নেওয়ার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)