)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বনতারা (Vantara) নিয়ে আরও বিপাকে অনন্ত আম্বানি (Anant Ambani)। নীতা-মুকেশের পুত্রের বনতারার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে সিট (স্পেশাল ইনভেস্টিগেশন টিম) গঠনের নির্দেশ সুপ্রিম কোর্ট (Supreme Court forms SIT)। অনন্ত আম্বানির 'ড্রিম প্রোজেক্ট' বনতারার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখবে সিট। প্রাক্তন বিচারপতি যস্টি চেলামেশ্বরের নেতৃত্বে এই সিট করে দিয়েছে শীর্ষ আদালত। যার কাজই হবে স্বাধীনভাবে বনতারার ভিতরের বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখা ও তার মূল্যায়ণ করা।
বনতারার বিরুদ্ধে অভিযোগ...
বনতারার বিরুদ্ধে পরিবেশ, বন্যপ্রাণ ও আর্থিক নিয়ম লংঘনের অভিযোগ উঠেছে (allegations against Vantara)। এই দাবিতে একাধিক আবেদন ও অভিযোগপত্র জমা পড়ে শীর্ষ আদালতে। তারপরই অনন্ত আম্বানির বনতারা প্রসঙ্গে হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের। সিট গঠন করে তদন্তে মতো বড় নির্দেশও দিল শীর্ষ আদালত। বলাই বাহুল্য, অনন্ত আম্বানির বনতারার বিরুদ্ধে 'সুপ্রিম' তদন্তের নির্দেশ স্বাভাবিকভাবেই অস্বস্তিতে রিলায়েন্স গ্রুপ।
কেন তদন্তের মুখোমুখি বনতারা?
ভারত এবং বিদেশ থেকে বনতারার প্রাণী অধিগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে হাতি। বন্যপ্রাণী (সুরক্ষা) আইন, ১৯৭২ ঠিকমতো মানা হচ্ছে কিনা, পশুপাখিদের যত্ন আদপে ঠিকমতো হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। পাশাপাশি জল এবং কার্বন ক্রেডিটের অপব্যবহার, অর্থ পাচার ইত্যাদি সংক্রান্ত অভিযোগগুলিও পরীক্ষার নির্দেশ সিটকে।
সুপ্রিম নির্দেশে বনতারা কর্তৃপক্ষের বক্তব্য
বনতারার বিরুদ্ধে ভারত ও বিদেশ থেকে হাতি অধিগ্রহণে প্রাণী সংগ্রহ আইন লংঘন ও অনিয়মের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্ট সিট গঠনের পর বনতারার তরফে জানানো হয়েছে, 'তদন্তে পূর্ণ সহযোগিতা করব।' পাশাপাশি বনতারা যে স্বচ্ছতা এবং প্রাণী কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তাও ফের একবার ব্যক্ত করেছে। গুজরাটের জামনগরে অবস্থিত এই বনতারা বা গ্রিন জুওলজিক্যাল রেসকিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)