Bihar SIR: অর্থাৎ, নির্বাচন কমিশন বা রাজনৈতিক দলের বক্তব্যের উপর নির্ভর না করে, এবার নিজেদের চোখ-কান মোতায়েন করছে সর্বোচ্চ আদালত।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিহারে ভোটার তালিকা নিয়ে টানাপোড়েনে এবার সরাসরি আইনি সহায়তা মঞ্চকে কাজে লাগাল দেশের সর্বোচ্চ আদালত। সোমবার নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি জেলায় স্টেট লিগাল এইড ফোরামের চেয়ারম্যানের অধীনে প্যারালিগাল ভলান্টিয়ার নিয়োগ করা হবে। নজরদারিতে থাকবে লিগাল এইড ফোরাম।
তাঁরা ভোটার ও রাজনৈতিক দলকে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়ায় সহায়তা করবেন এবং এর গোপন রিপোর্ট তৈরি করে দেবেন জেলা লিগাল এইড চেয়ারম্যানকে। পরে সেই রিপোর্ট একত্রিত করে রাজ্য লিগাল এইড সেল আদালতের কাছে জমা দেবে।
অর্থাৎ, নির্বাচন কমিশন বা রাজনৈতিক দলের বক্তব্যের উপর নির্ভর না করে, এবার নিজেদের চোখ-কান মোতায়েন করছে সর্বোচ্চ আদালত।
সব রাজনৈতিক দলের কাছ থেকেও মতামত চাওয়া হয়েছে।
পরবর্তী শুনানি ৮ সেপ্টেম্বর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)