)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজধানীর রাস্তায় আর ঘোরাফেরা করতে পারবে না পথ কুকুরদের। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশ আগামী ৮ সপ্তাহের মধ্যে দিল্লি ও এনসিআর এলাকা থেকে পথ কুকুরদের সরিয়ে ফেলতে হবে। এরপর থেকে তাদের হাওয়া খাওয়া বন্ধ। তাদের রাখতে হবে ডগ সেল্টারগুলিতে। সম্প্রতি রাজধানীতে ছবি শর্মা নামে ৬ বছরের এক শিশু কুকুরের কামড়ে মারা যায়। তারপরই সুপ্রিম কোর্ট এক সুয়ো মোটো মামলায় ওই রায় দিয়েছে।
সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পাদ্রীওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চের তরফে পথ কুকুররা সম্প্রতি বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করছে। আমরা এই সিদ্ধান্ত নিজেদের স্বার্থে নিচ্ছি না। উল্লেখ্য, ওই রায়ের সঙ্গে সুপ্রিম কোর্টের তরফে আরও বলা হয়েছে এনিয়ে পশুপ্রেমীদের কোনও ওজর শুনতে চাই না। আদালতের এই উদ্যোগে বাধা সৃষ্টি করলে তাকে আদালত অবমাননা বলেই মনে করা হবে।
সর্বোচ্চ আদালতের নির্দেশ, দিল্লি, নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ ও ফরিদাবাদের পুর কর্তৃপক্ষকে ডগ সেল্টার বানাতে হবে। পাশাপাশি কুকুরদের চিকিত্সা, স্টেরিলাইজেশনের ব্যবস্থা করতে হবে। একবার ধরা হলে আর কোনও কুকুরকে ছাড়া যাবে না। সব ডগ সেল্টারের সিসিটিভির ব্যবস্থা করতে হবে। সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, কিছু কুকুর প্রেমীর জন্য আমরা আমাদের শিশুদের বিপদে ফেলতে পারি না।
দিল্লি পুরসভার একটি হিসেব অনুযায়ী এবছর জানুয়ারি থেকে জুনের মধ্যে মোট ৪৯টি রেবিজ কেসের সন্ধান পাওয়া গিয়েছে। ওই সময়ের মধ্যে দিল্লিতে ৩৫,১৯৮ জনকে কুকুরে কামড়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল