OBC Case: OBC মামলায় সুপ্রিম স্বস্তি রাজ্যের, নতুন বেঞ্চ গড়ে ৬-৮ সপ্তাহে মামলার নিস্পত্তি করতে হবে হাইকোর্টে

OBC Case: সর্বোচ্চ আদালতের ওই রায়ে আপাতত স্বস্তি পেল রাজ্য সরকার। রাজ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণির(OBC) সার্টিফিকেট নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহল থেকে

সিকান্দর আবু জ়াফর | Updated By: Jul 28, 2025, 01:38 PM IST
OBC Case: OBC মামলায় সুপ্রিম স্বস্তি রাজ্যের, নতুন বেঞ্চ গড়ে ৬-৮ সপ্তাহে মামলার নিস্পত্তি করতে হবে হাইকোর্টে

রাজীব চক্রবর্তী: ওবিসি সার্টিফিকেটের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের উপরে অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি রাজ্য সরকারের ওবিসি সংক্রান্ত সব নির্দেশিকার উপরে স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টে।

Add Zee News as a Preferred Source

কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। সেই মামলায় হাইকোর্টের রায়ের উপরে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাইয়ের বেঞ্চ। কীভাবে কোনও একজিকিউটিভ অর্ডারে হাইকোর্ট স্থগিতাদেশ দেয় তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। শুনানির পর প্রধান বিচারপতির বেঞ্চ জানায়—আমরা আপাতত স্থগিতাদেশ দিচ্ছি। হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেব, নতুন বেঞ্চ গঠনের। ৬-৮ সপ্তাহের মধ‍্যে মামলার নিষ্পত্তি করতে হবে।

সর্বোচ্চ আদালতের ওই রায়ে আপাতত স্বস্তি পেল রাজ্য সরকার। রাজ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণির(OBC) সার্টিফিকেট নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহল থেকে। এরকম ঢালাও ওবিসি সার্টিফিকেট দেওয়া নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়। প্রশ্ন উঠে যায় ওবিসি সার্টিফিকেট দেওয়ার নিরপেক্ষতা নিয়েও।  মামলা হয় কলকাতা হাইকোর্টে। ফলে ওবিসি সার্টিফিকেটের সব কাজই থমকে যায়। নিয়োগের ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেটকে মান্যতা দিয়ে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছিল। ওই বিজ্ঞপ্তির উপরে ৩১ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়ে দেয়ে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন-পরপুরুষের অমোঘ টান! প্রথমবারের বিষে মরেননি, প্রেমিককে সঙ্গে নিয়ে পরেরবারেই খতম স্বামী...

আরও পড়ুন-জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের রহস্যমৃ*ত্যু! মেয়ের বিস্ফোরক অভিযোগে...বাড়িতেই...

ওই আদেশের পর বিভিন্ন নিয়োগ, ভর্তি সংক্রান্ত বিষয়গুলি আটকে যায়। রাজ্য সরকার পড়ে যায় বিপাকে।  সুপ্রিম কোর্টে পাল্টা মামলা করে রাজ্য সরকার। সোমবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের সাফ মন্তব্য, কীভাবে হাইকোর্টে একটি  প্রশাসনিক আদেশের উপরে স্থগিতাদেশ দেয়। শেষপর্যন্ত ওই মামলায় ফেরত পাঠানো হয়েছে কলকাতা হাইকোর্টে। পাশাপাশি নতুন বেঞ্চ গঠন করে ৬-৮ সপ্তাহের মধ্যে মামলার নিস্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author
.