)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিজেপি (BJP) শাসিত মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মন্ত্রী বিজয় শাহকে (Vijay Shah) কার্যত ধমক দিয়ে বাড়ি পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court) । সম্প্রতি অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মুখ কর্নেল সোফিয়া কুরেশিকে (Colonel Sofiya Qureshi) জঙ্গিদের বোন বলে মন্তব্য করেন মন্ত্রী। সেই মন্তব্যের জেরে সারা দেশ জুড়ে ওঠে নিন্দার ঝড়। মন্ত্রীর নামে হাইকোর্টে দায়ের হয় এফআইআর। এরপরেই সুপ্রিম কোর্টে যান মন্ত্রী সেখান থেকে ভর্ত্সনা নিয়ে ফিরলেন মন্ত্রী।
ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই মন্ত্রীর মন্তব্যকে অগ্রহণযোগ্য এবং সংবেদনশীল বলে বর্ণনা করেছেন এবং বলেছেন যে সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের বক্তব্যে সংযম অবলম্বন করা উচিত। বিচারপতি মন্ত্রীকে বলেন, 'এটা আবার কী ধরনের মন্তব্য? কিছু তো সেন্সেবিটিলিটি দেখান! যান, গিয়ে হাইকোর্টে ক্ষমা চান। একদিনে আপনার কিছুই হবে না। আপনি কে তা জানেন'।
বিজয় শাহের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে বিরোধী দল, এর জেরে মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। হাইকোর্ট ইতোমধ্যেই তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ স্থগিত রাখার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মন্ত্রী। হাইকোর্টের সেই ফৌজদারি মামলা স্থগিত রাখেনি সুপ্রিম কোর্ট। উপরন্তু হাইকোর্টে গিয়ে ক্ষমা চাইতে বলেছেন সুপ্রিম কোর্ট। মন্ত্রীর গ্রেফতার থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট শুক্রবার আবেদনের শুনানি করতে রাজি হয়েছে।
বিজেপি মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ বলেন, “যারা আমাদের মেয়েদের সিঁদুর মুছে দিয়েছিল… আমরা তাদের বোনকে পাঠিয়ে তাদের শিক্ষা দিয়েছি। তারা হিন্দুদের উলঙ্গ করে হত্যা করেছিল, এবং মোদিজি তাদের বোনকে পাঠিয়ে প্রতিশোধ নিয়েছিলেন। যেহেতু মোদিজি তাদের কাপড় খুলতে পারেননি, তিনি তাদের সম্প্রদায়ের এক বোনকে পাঠিয়ে বার্তা দিয়েছিলেন যে আপনি যদি আমাদের সম্প্রদায়ের বোনদের বিধবা করেন, তাহলে আপনার সম্প্রদায়ের একজন বোন আপনাকে উলঙ্গ করবে।”
ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো। জাতীয় মহিলা কমিশন কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে করা আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা করেছে, কারও নাম না করেই নারীদের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে। FIR দায়ের করে কংগ্রেস নেতা সাংবাদিকদের বলেন, “মধ্যপ্রদেশের একজন মন্ত্রী দেশের একজন সৈনিককে এবং আমাদের বোনদের অপমান করেছেন। BJP এ বিষয়ে চুপ কেন?” পাশাপাশি কংগ্রেস অভিযুক্ত মধ্যপ্রদেশের মন্ত্রীকে অবিলম্বে বরখাস্তের দাবি জানিয়েছে।
NCW চেয়ারপার্সন বিজয়া রাহাতকর X-এ বলেছেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে কিছু দায়িত্বশীল ব্যক্তি নারীদের প্রতি আপত্তিকর মন্তব্য করছেন। এই ধরনের মন্তব্য শুধু সমাজের নারীদের মর্যাদাকেই আঘাত করে না, বরং দেশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশের কন্যাদেরও অপমান করে। কর্নেল সোফিয়া কুরেশি এই জাতির গর্বিত কন্যা, সমস্ত দেশপ্রেমিক ভারতীয়দের বোন, যিনি সাহস এবং নিষ্ঠার সাথে দেশকে সেবা করেছেন”।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)