Surrogate racket busted: পাচার হচ্ছে শুক্রাণু! সারোগেট বেবিও 'জাল'! নেই জিন-যোগ, ডাক্তার সহ গ্রেফতার ১০...

Surrogate baby failed DNA test:  সারোগেসি পদ্ধতির জন্য ক্লিনিককে ৩৫ লক্ষ টাকা দিয়েছিলেন। শুক্রাণু পাচারের আন্তঃরাজ্য নেটওয়ার্ক! ক্লিনিকটি শুক্রাণু ও ডিম্বাণু বেআইনিভাবে সংগ্রহ করত এবং পাচার করত।

সুদেষ্ণা পাল | Updated By: Jul 28, 2025, 09:05 PM IST
Surrogate racket busted: পাচার হচ্ছে শুক্রাণু! সারোগেট বেবিও 'জাল'! নেই জিন-যোগ, ডাক্তার সহ গ্রেফতার ১০...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মানুষের সন্তানলাভের আশাকে হাতিয়ার করেই প্রতারণা! নয়া প্রতারণা চক্রের পর্দাফাঁস হায়দরবাদের যমজ শহর সেকেন্দরাবাদে। যেখানে পাচার হচ্ছে শুক্রাণুও! সারোগেট বেবিও যেখানে 'জাল'! সারোগেট বেবির সঙ্গে জিনগত কোনও যোগ-ই নেই বাবা-মায়ের! এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন এক দম্পতি। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার  ডাক্তার সহ ১০।

Add Zee News as a Preferred Source

ওই দম্পতির অভিযোগ, তাঁদের সন্দেহ হওয়ায় তাঁরা ডিএনএ টেস্ট করেন শিশুর। সেই রিপোর্টেই ধরা পড়ে যে, ক্লিনিক নির্ধারিত সারোগেট মায়ের গর্ভে যে সারোগেট শিশু জন্ম নিয়েছে, তার সঙ্গে তাঁদের জিনগতভাবে কোনও সম্পর্ক-ই নেই। ওই দম্পতির অভিযোগের ভিত্তিতেই অভিযান চালায় পুলিস। তাতেই বিশাল প্রতারণার চক্রের পর্দাফাঁস হয়।

দম্পতির বিস্ফোরক অভিযোগ, গত বছর তাঁরা সারোগেসি পদ্ধতির জন্য ক্লিনিককে ৩৫ লক্ষ টাকা দিয়েছিলেন। কিন্তু এবছর শিশুর জন্মের পর থেকে ডিএনএ পরীক্ষার জন্য তাঁদের অনুরোধ বার বার প্রত্যাখান করেন চিকিৎসক নম্রতা। তাঁদের সন্দেহ হয়। তখন তাঁরা বাইরে থেকে ডিএনএ পরীক্ষা করেন। আর সেই রিপোর্ট হাতে আসতেই তাঁদের আশঙ্কা সত্যি হয়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই শুক্রাণু পাচারের আন্তঃরাজ্য নেটওয়ার্ক রয়েছে। ক্লিনিকটি গুজরাট এবং মধ্যপ্রদেশ সহ অন্যান্য রাজ্য থেকেও শুক্রাণু ও ডিম্বাণু বেআইনিভাবে সংগ্রহ করত এবং পাচার করত।

আরও পড়ুন, UP Lover runs nude after caught in hotel: হোটেলে পরপুরুষের 'ঘনিষ্ঠ' স্ত্রী! ধরে ফেলতেই 'ন*গ্ন' প্রেমিক করিডর টপকে ছুট লাগালেন রাস্তা দিয়ে... ভিডিয়ো ভাইরাল...

আরও পড়ুন, Bihar Toddler Bite Cobra To Death: কামড়ে খেয়েও ফেলে কোবরার দেহ! তাও কীভাবে বেঁচে গেল ২ বছরের গোবিন্দ? কারণ ব্যাখ্যা চিকিৎসকদের...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.