Faridabad 360 KG RDX Found: ডাক্তাররাই জঙ্গি! বড়সড় নাশকতার চক্র ফাঁস! মিলল ৩৬০ কেজি বিস্ফোরক, AK-47 আর ৮৩ রাউন্ড... ভয়ংকর!

Doctor Terrorist Arrested in Faridabad: পুলিস সূত্রে খবর, সন্দেহভাজন ডাক্তাররা গাজওয়াত-উল-হিন্দ সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জম্মু ও কাশ্মীর পুলিসের একটি বিশেষ দল স্থানীয় হরিয়ানা পুলিসের সহযোগিতায় অভিযানে অংশ নেয়।

সুদেষ্ণা পাল | Updated By: Nov 10, 2025, 03:42 PM IST
Faridabad 360 KG RDX Found: ডাক্তাররাই জঙ্গি! বড়সড় নাশকতার চক্র ফাঁস! মিলল ৩৬০ কেজি বিস্ফোরক, AK-47 আর ৮৩ রাউন্ড... ভয়ংকর!
মুজাম্মিল শাকিল (বাঁদিকে), আদিল আহমেদ রাথের (ডানদিকে)

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড়সড় নাশকতার চক্র ফাঁস! ফরিদাবাদে এক ডাক্তারের ঘর থেকে মিলল ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ও গুলি-বারুদ। সেইসঙ্গে ২টি AK-47 রাইফেল। সোমবার দিল্লি লাগোয়া হরিয়ানার ফরিদাবাদের এক জায়গায় তল্লাশি চালিয়ে এই বিস্ফোরক সামগ্রী উদ্ধার করে জম্মু-কাশ্মীর পুলিস। পুলিসের দাবি, উদ্ধার হওয়া উপকরণগুলি নাশকতায় ব্যবহারের পরিকল্পনা ছিল।

Add Zee News as a Preferred Source

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জম্মু ও কাশ্মীর পুলিসের একটি বিশেষ দল স্থানীয় হরিয়ানা পুলিসের সহযোগিতায় এই অভিযানে অংশ নেয়। আল ফালাহ হাসপাতালের কাছে ভাড়া করা ঘরে তল্লাশি চালিয়ে সেখান থেকে তিনটি ম্যাগাজিন, ৮৩ রাউন্ড তাজা গুলি সহ একটি অ্যাসল্ট রাইফেল, আটটি তাজা গুলি সহ একটি পিস্তল, দুটি খালি কার্তুজ, দুটি অতিরিক্ত ম্যাগাজিন, আটটি বড় স্যুটকেস, চারটি ছোট স্যুটকেস এবং সন্দেহভাজন বিস্ফোরক রাসায়নিকে ভরা একটি পাত্র উদ্ধার করে। পুলিস ব্যাটারি সহ ২০টি টাইমার, ২৪টি রিমোট কন্ট্রোল, প্রায় পাঁচ কেজি ভারী ধাতু, ওয়াকি-টকি সেট, বৈদ্যুতিক তার, ব্যাটারি এবং অন্যান্য নিষিদ্ধ জিনিসপত্রও উদ্ধার করেছে।

পুলিস সূত্রে খবর, সন্দেহভাজন ডাক্তাররা গাজওয়াত-উল-হিন্দ সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত। এখন ফরিদাবাদে এত বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট ও অস্ত্র কীভাবে এল এবং সন্ত্রাসীদের সঙ্গে ডাক্তারদের সঠিক ভূমিকা কী ছিল তা নির্ধারণের চেষ্টা করছে পুলিস। প্রাথমিক তদন্তে বিভিন্ন রাজ্যে বিস্তৃত একটি নেটওয়ার্কের ইঙ্গিত পাওয়া গিয়েছে। ফরিদাবাদের আল ফালাহ হাসপাতালে অভিযান চালিয়ে ডাক্তার আদিল আহমেদ রাথেরকে গ্রেফতারির পর তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই সোমবার এই অভিযান চালানো হয়। এই মামলায় হাসপাতালে কর্মরত আরেক চিকিৎসক মুজাম্মিল শাকিলকেও গ্রেফতার করা হয়েছে। আরেকজন মহিলা ডাক্তারেরও খোঁজ চলছে। সেও সম্ভবত এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। 

প্রসঙ্গত, আদিল আহমেদ রাথের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ মেডিকেল কলেজে (জিএমসি)-তেও ছিলেন। সেখানেও তাঁর ব্যক্তিগত লকার থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়। জিএমসিতে আদিল আহেদ রাথের একজন সিনিয়র রেসিডেন্ট ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন। ২০২৪-এর ২৪ অক্টোবর সেখান থেকে পদত্যাগ করে রাথের। ধৃত দুই চিকিৎসককেই জম্মু ও কাশ্মীরে ফিরিয়ে আনা হয়েছে। এখন পুলিস হেফাজতে রয়েছে। 

আরও পড়ুন, Drishyam Inspired Murder: ৪ বার দৃশ্যম দেখে স্ত্রীকে খুন দুশ্চরিত্রের! গলা টিপে মেরে চুল্লিতে পুড়িয়ে নদীতে ছাই ভাসিয়ে কেঁদেকেটে...

আরও পড়ুন, Jagjit Singh: কলকাতায় নারী পাচার! হোটেল-পানশালার আড়ালে... জগজিৎ সিংয়ের নোটবুক-হার্ড ডিস্কে মিলল...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.