Bomb Threat in Jammu Station: 'আজাদ কাশ্মীর...সময় এসেছে...এবার বিস্ফোরণে উড়িয়ে দেব...' পায়রার পায়ে বাঁধা উড়োচিঠি পেয়ে ত্রস্ত জম্মু! শয়তান মুনীর...

Bomb Threat in Jammu: ১৮ আগস্ট রাতে জম্মু থেকে ৪০ কিলোমিটার দূরে আরএসপুরা সেক্টরে কাটমারিয়া এলাকায় আন্তর্জাতিক সীমান্ত বরাবর পায়রাটিকে ধরা হয়েছে। তার পায়ে একটি চিরকুট বাধা ছিল। তাতে উর্দু এবং ইংরেজিতে লেখা রয়েছে।

নবনীতা সরকার | Updated By: Aug 21, 2025, 05:43 PM IST
Bomb Threat in Jammu Station: 'আজাদ কাশ্মীর...সময় এসেছে...এবার বিস্ফোরণে উড়িয়ে দেব...' পায়রার পায়ে বাঁধা উড়োচিঠি পেয়ে ত্রস্ত জম্মু! শয়তান মুনীর...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পায়রার (Pigeon) পায়ে ঝুলছে চিরকুট! তাতে জম্মুর স্টেশন (Jammu Station) উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। একম একটি পায়রাকে ধরা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে বিএসএফ (BSF) (ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী)। তার পরে জম্মুর স্টেশন-সহ কাশ্মীরের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

Add Zee News as a Preferred Source

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ আগস্ট রাতে জম্মু থেকে ৪০ কিলোমিটার দূরে আরএসপুরা সেক্টরে কাটমারিয়া এলাকায় আন্তর্জাতিক সীমান্ত বরাবর পায়রাটিকে ধরা হয়েছে। তার পায়ে একটি চিরকুট বাধা ছিল। তাতে উর্দু এবং ইংরেজিতে লেখা রয়েছে। উর্দুতে লেখা হয়েছে, 'কাশ্মীর ফ্রিডম' (Freedom Kashmir) এবং 'সময় এসেছে' (Time has come), সময় এসেছে, এটা আমাদের হবে।' পাশাপাশি, ইংরেজিতে জম্মু স্টেশন আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Reliance Jio's cheapest plan: JIO ইউজারদের জন্য দুর্দান্ত খবর, জলের দরে নতুন এই মাসিক প্ল্যান! সঙ্গে 2GB ডেটা... বাজারের সবচেয়ে সস্তা...

পায়রার পায়ে বাঁধা এই চিরকুট মেলার পরেই জম্মু তাওয়াই স্টেশনে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের অন্য এলাকাতেও কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বলছে, সীমান্তের ও পার থেকে কেউ পায়রার পায়ে চিরকুট বেঁধে ঠাট্টা করে থাকতে পারেন। হুমকি দেওয়ার উদ্দেশ্যে না-ও করে থাকতে পারেন।

এক ঊর্ধ্বতন পুলিসকর্তা জানিয়েছেন, এই প্রথমবার কোনও কবুতরের মাধ্যমে হুমকি চিঠি পাঠানোর ঘটনা ঘটেছে। এর আগে পাকিস্তান থেকে বেলুন ও পতাকা দিয়েও বার্তা পাঠানো হয়েছে। এই ঘটনার পর জম্মু রেল স্টেশন এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। ডগ স্কোয়াড এবং বম্ব ডিসপোজাল টিমকেও মোতায়েন করা হয়েছে।

পুলিস এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং তদন্ত করে দেখছে এটি কোনো নিছক মজা নাকি বড়সড় কোনো ষড়যন্ত্রের অংশ। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, কবুতরটিকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে পাকিস্তান থেকে পাঠানো হতে পারে।

আরও পড়ুন: Jio & Airtel Minimum Cheapest Recharge Plan: আপনি কি Jio বা Airtel ব্যবহার করেন? বড় ধাক্কা পকেটে! এক লাফে রিচার্জের খরচ বাড়ল...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...

...Read More

.