জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্থানীয়দের সাহায্য ছাড়া যে পহেলগাঁওয়ের মতো জায়গায় হামলা চালানো সম্ভব নয় সেই কথা প্রথম থেকেই উঠে আসছিল। তদন্তে নেমে ইতিমধ্যেই কয়েকজন স্থানীয়কে গ্রেফতার করেছে এনআইএ। কিন্তু আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি তদন্ত উঠে আসছে তা হলে শুধুমাত্র পহেলগাঁওয়ের বৈসারনই নয়, কাশ্মীরের আরও ৩ জায়গায় হামলা চালানোর পরিকল্পনা করেছিল জঙ্গিরা। শুধু তাই নয়, হামলার জন্য তারা এলাকায় রেইকিও করেছিল। এমনটাই গোয়েন্দা সূত্রে খবর।
Add Zee News as a Preferred Source
তদন্তকারীদের দাবি, ২২ এপ্রিল বৈসারনে হামলার এক সপ্তাহ আগে ১৫ এপ্রিল কাশ্মীরের ৩টি জায়গা রেইকি করেছিল জঙ্গিরা। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। ওই তিনটি জায়গা হল আরু ভ্যালি, বেতাব ভ্যালি ও লিডার অ্যামিউজমেন্ট পার্ক।

তদন্তে উঠে এসেছে জঙ্গিদের সঙ্গে ছিল অত্যন্ত উন্নত যোগাযোগ ব্যবস্থা। সিম কার্ড ছাড়াই ওই যোগাযোগ পদ্ধতিতে মেসেজ লেনদেন করা যায়। হামলার সময় এরকমই দুটি যোগাযোগ যন্ত্র এলাকায় সক্রিয় ছিল। ফরেন্সিক পরীক্ষা ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী জঙ্গিরা উন্নত ধরনের অস্ত্র ও যন্ত্রপাতি ব্যবহার করেছিল। ফলে একটা বিষয় স্পষ্ট যে জঙ্গিদের সঙ্গে বাইরের দেশের যোগাযোগ ছিল।

বিশেষজ্ঞরা বলছেন, পহলেগাঁওয়ের জঙ্গিদের অপারেশনের সঙ্গে হামাসের যুদ্ধকৌশলের মিল রয়েছে। এনক্রিপটেড বেসড যোগাযোগ মাধ্যম, হেলমেট ক্যাম ব্যবহার করেছিল জঙ্গিরা। গোয়েন্দারা এখন খোঁজ করছেন এলাকার কারা রয়েছে ওই হামলার পেছনে। কারা জঙ্গিদের আশ্রয় দিয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা বলছেন বৈসারনের পাশের জঙ্গলঘেরা এলাকা থেকে বেরিয়ে এসেছিল জঙ্গিরা। তারপর তারা মাঠে জমায়েত হওয়া মানুষজন, ঘোড়ার পিঠে থাকা মানুষজনকে গুলি করে মারে।
আরও পড়ুন-আগামী কয়েকদিন টানা বৃষ্টি অধিকাংশ জেলায়, তাপমাত্রা নামবে হু হু করে
আরও পড়ুন-'যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়েছে তারা দিলীপকে ক্যারেকটার সার্টিফিকেট দিচ্ছে!'
এদিকে, ভারত পাকিস্তানের দিকে আঙুল তোলার পরই ভারতের উপরে পরমাণু হামলার হুমকি দিয়ে বসেছে পাকিস্তানের এক মন্ত্রী। এখন সেই হামলা যদি হয় তাহলে তার টার্গেট হবে দেশের মেট্রোপলিসগুলি। সেই তুলনায় কম গুরুত্বপূর্ণ শহরগুলিতে হামলার সম্ভাবনা কম। কিন্তু পাকিস্তানের এত লাফালাফির কোনও মানে হয় কিন তা জানেই না পাকিস্তান।

পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই ভারত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে এই ঠিকঠাক করতে পারলে শুকিয়ে মরবে পাকিস্তান। পাশাপাশি গতকাল ভারতের আকাশসীমায় পাক বিমান নিষিদ্ধ করেছে ভারত। এতেই টের পাবে ইসলামাবাদ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)