রাজীব চক্রবর্তী: উপরাষ্ট্রপতি নির্বাচন (Vice President Election) ৯ সেপ্টেম্বর। সূত্রের খবর। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৭ আগস্ট থেকে।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ আগস্ট।
Add Zee News as a Preferred Source
২০২২ সালের অগস্টে দেশের উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বাংলার প্রাক্তন রাজ্যপাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়ে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ ছেড়েছেন স্বাস্থ্যজনিত কারণে। এখন প্রশ্ন প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসাবে কত টাকা পেনশন পাবেন ধনখড়? তাঁকে কী কী সুযোগ-সুবিধা দেবে কেন্দ্র?
পদত্যাগের দিন সকালেও রাজ্যসভায় অধিবেশন পরিচালনা করেছেন। রাতে হঠাত্ উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। কেন? ইস্তফাপত্রে স্বাস্থ্যের কথাই উল্লেখ করেছেন তিনি। কিন্তু আচমকাই এই ইস্তফায় রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
এখন প্রশ্ন প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসাবে কত টাকা পেনশন পাবেন ধনখড়? তাঁকে কী কী সুযোগ-সুবিধা দেবে কেন্দ্র?
উপরাষ্ট্রপতির বেতন কত?
সংবাদমাধ্যমের একাধিক রিপোর্ট বলছে, দেশের উপরাষ্ট্রপতিকে প্রতি মাসে ৪ লক্ষ টাকা বেতন দেওয়া হয়। এর বাইরেও এই পদাধিকারী বিভিন্ন ধরনের ভাতা পেয়ে থাকেন, যা বেতনের মধ্যে অন্তর্ভুক্ত নয়। দেখতে গেলে উপরাষ্ট্রপতির কোনও বেতনই নেই। উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যান হিসেবেই তাঁকে বেতন দেওয়া হয়।
উপরাষ্ট্রপতির পেনশন কত?
নিয়ম অনুসারে জগদীপ ধনখড় পদত্যাগের পরেও সরকারের কাছ থেকে পেনশন পেতে থাকবেন। তাকে তাঁর বেতনের অর্ধেক পেনশন হিসেবে দেওয়া হবে। সেই অনুযায়ী, তাঁকে পেনশন হিসেবে ১৫০০০০ থেকে ২০০০০০ টাকা দেওয়া হবে।
ধনখরের জায়গায় কে?
সম্ভাব্য নাম- শশী থারুর, জেপি নাড্ডা, রাজনাথ সিংহ সহ প্রমুখ ব্যাক্তিত্ব।