Bank dacoity: সিসিটিভি এড়াতে হেলমেট পরে ব্যাংকের ভিতরে ঢোকে। মাত্র ২০ মিনিটেরও কম সময়ে ডাকাত দল কাজ হাসিল করে বেরিয়ে যায়।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড়সড় ব্যাংক ডাকাতি। ১৪ কোটি টাকার গয়না ও ৫ লক্ষ নগদ নিয়ে চম্পট ডাকাত দলের। বড়সড় এই ব্যাংক ডাকাতি ঘটেছে মধ্যপ্রদেশের জবলপুরে। কদিন আগেই অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার থুমুকুন্তা গ্রামে ডাকাতদল এসবিআই ব্যাংকের একটি শাখা থেকে ১০ কেজি সোনা ও ৩৮ লক্ষ টাকা নগদ ডাকাতি করে। তার কয়েক সপ্তাহ পরই এই ঘটনা।
মধ্যপ্রদেশের জব্বলপুরের একটি ক্ষুদ্র ফাইন্যান্স ব্যাংকে এই ডাকাতির ঘটনা ঘটে। মাত্র ২০ মিনিটেরও কম সময়ে ডাকাত দল কাজ হাসিল করে বেরিয়ে যায়। সকালে ব্যাংকের শাখা খোলার পরপরই ডাকাতির ঘটনাটি ঘটে। সেই সময় কোনও নিরাপত্তারক্ষী উপস্থিত ছিলেন না। যার ফলে ডাকাতদের পক্ষে ডাকাতি করা অনেক সহজ হয়ে যায়।
ডাকাতরা দুটি মোটরসাইকেলে করে আসে। সিসিটিভি এড়াতে হেলমেট পরে ব্যাংকের ভিতরে ঢোকে। ঢোকার ১৮ মিনিটের মধ্যে লকারে রাখা ১৪.৮৭৫ কেজি সোনা এবং ৫ লক্ষ টাকা নগদ লুট করে চম্পট দেয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কিত ব্যাংকের গ্রাহকরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)