Delhi Red Fort Blast: অনলাইনে চলছিল জঙ্গি প্রশিক্ষণ! ৩ সপ্তাহ আগে কাশ্মীরে জৈশ-এ-মোহম্মদের পোস্টার, সামনে এল ভয়ংকর চাঞ্চল্যকর তথ্য...

Delhi Blast: অনলাইন চ্যানেল ব্যবহার করে প্রশিক্ষণ, সমন্বয়, অর্থ ও লজিস্টিক ব্যবস্থা করত। বিস্ফোরণের তিন সপ্তাহ আগে শ্রীনগরের কিছু জায়গায় জৈশ-এ-মোহম্মদ জঙ্গি গোষ্ঠীর সমর্থনে পোস্টার দেখা যায়। 

সৌমিতা খাঁ | Updated By: Nov 11, 2025, 02:28 PM IST
Delhi Red Fort Blast: অনলাইনে চলছিল জঙ্গি প্রশিক্ষণ! ৩ সপ্তাহ আগে কাশ্মীরে জৈশ-এ-মোহম্মদের পোস্টার, সামনে এল ভয়ংকর চাঞ্চল্যকর তথ্য...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার ভরা সন্ধ্যে লালকেল্লার সামনে ভয়ংকর বিস্ফোরণ। ঘটনার তদন্তে সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, বিস্ফোরণের তিন সপ্তাহ আগে শ্রীনগরের কিছু জায়গায় জৈশ-এ-মোহম্মদ জঙ্গি গোষ্ঠীর সমর্থনে পোস্টার দেখা যায়। তারপর জম্মু ও কাশ্মীর পুলিস তদন্তে আরও জোর দেয় শুরু করে। যা তাদের উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং দিল্লি পর্যন্ত নিয়ে আসে।

Add Zee News as a Preferred Source

এই তদন্তে জানা যায়, জম্মু ও কাশ্মীর পুলিস 'সাদা কলার' সন্ত্রাসী হিসাবে ব্যক্ত করে। রাথের এবং শাকিলকে উত্তরপ্রদেশের সাহারানপুর ও হরিয়ানার ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হয় এবং তাদের থেকে বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ উপাদান উদ্ধার হয়।

আরও পড়ুন:Delhi Red Fort Blast: নিখোঁজ পরিজনই কি লালকেল্লার বিস্ফোরণে ছিন্নভিন্ন? হাসপাতালের সামনে ভিড়ের হাহাকার!

নিরাপত্তা সংস্থাগুলোর মতে, ফরিদাবাদের দুইটি ঘরে উদ্ধার করা ২,৯০০ কেজি বিস্ফোরক উপাদান সম্ভাব্য অ্যামোনিয়াম নাইট্রেট। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, একই রকম রাসায়নিক লাল কেল্লার কাছে বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল।

আরও জানা গিয়েছে, পুলিসের হাতে দুই প্রধান সদস্য ধরা পড়েছে জানতে পেরে উমর ফরিদাবাদ থেকে পালিয়ে যায়। পরে সে আতঙ্কিত হয়ে গাড়ি বিস্ফোরণ ঘটায় বলে প্রাথমিক ধারণা। সূত্রের খবর, উমর ও তার সহযোগীরা অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল (ANFO) ব্যবহার করে হামলা চালায়। তারা গাড়িতে ডিটোনেটর বসিয়ে লাল কেল্লার কাছে জনসমাগম এলাকায় বিস্ফোরণ ঘটায়।

গতকাল সন্ধ্যে ৬.৫২ মিনিটে লাল কেল্লার কাছে একটি হোয়াইট হুয়ান্ডাই i20 গাড়িতে বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বড় আগুনের বল দেখা যায় এবং দমকলবাহিনী আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।  গাড়ির মালিকানা খতিয়ে দেখা হলে জানা যায়, গাড়ি অনেকের হাত বদল হয়ে অবশেষে ডা. উমর মহম্মদের কাছে পৌঁছেছে। সম্ভবত বিস্ফোরণের সময় উমর গাড়ি চালাচ্ছিল। পুলিস DNA টেস্টের মাধ্যমে চালকের পরিচয় নিশ্চিত করতে চাইচ্ছে।

আরও পড়ুন:Delhi Red Fort Blast: গাড়ির জানলায় হাত দিয়ে বসে হামলাকারী! দিল্লি বিস্ফোরণে 'ফিদায়েঁ' ডা. উমর মহম্মদের প্রথম ছবি প্রকাশ্যে...

পুলিসের ধারণা, উমর হয়তো আতঙ্কিত হয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে। তার সহকর্মীরা গ্রেফতার হওয়ায় এবং বিস্ফোরক উদ্ধারের পরে উমর হতাশ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছিল। উমর, আদিল ও মুজাম্মিল সবাই ডাক্তার। তারা জঙ্গি কার্যক্রমে এক হয়েছিল। নিরাপত্তা সংস্থা বলছে, তারা অনলাইন চ্যানেল ব্যবহার করে প্রশিক্ষণ, সমন্বয়, অর্থ ও লজিস্টিক ব্যবস্থা করত। অর্থ জোগাড় হতো সামাজিক বা দাতব্য আড়ালে। তারা নতুন মানুষদের চিহ্নিত করে জঙ্গি গ্রুপে নিয়োগ দিত, অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করত।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.