জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লস্কর-ই-তৈবার শীর্ষ নেতার মৃত্যু! নিহত হল লস্কর-ই-তৈবার শীর্ষ নেতা আলতাফ লাল্লি। আজ, শুক্রবার সকালেই ভারতের বিশাল সাফল্য চলে এল। কীরকম সাফল্য?
Add Zee News as a Preferred Source
ভারতের ইনটেলিজেন্সের হাতে এই মুহূর্তে যেসব তথ্য আছে, তার জোরে সীমান্ত ও কাশ্মীর ও সন্দেহভাজন এলাকাগুলি ছানবিন করে প্রতি মুহূর্তে জঙ্গিদের উপর অলক্ষ্যে চাপ তৈরি করেছে ভারত। তারই জেরে এল দারুণ সাফল্য। ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর পুলিসের যৌথ সার্চ অপারেশন চলছিল বান্দিপুরায়। এই অপারেশনের জেরে ওই যৌথ দলের সঙ্গে জঙ্গিদের এনকাউন্টারও ঘটল। আর তারই জেরে নিহত হল আলতাফ। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীও বান্দিপুরায় পৌঁছে গিয়েছেন।
আরও পড়ুন: Mosque's Prayer After Pahalgam Attack: 'সন্ত্রাসীর কোনও ধর্ম নেই'! জঙ্গিহানায় নিহতদের শোকে কেঁদে উঠল দেশের সাড়ে ৫ লাখ মসজিদ! আগামী শুক্রবার জুম্মার প্রার্থনায়...
আরও পড়ুন: What is Kalma? | Pahalgam Terror Attack: পহেলগাঁও-কাণ্ডে ভয়ংকর তথ্য ফাঁস! গুলি চালানোর আগে কেন জঙ্গিরা কলমা পড়তে বলেছিল? জেনে নিন, কলমা নিয়ে কী ভাবে...
বলা হচ্ছে প্রতিশোধের লড়াইয়ে নেমে ভারত এই প্রথম রক্তের স্বাদ পেল। ২২ এপ্রিলে পহেলগাঁওয়ের মাটিতে ঘটা রক্তাক্ত ঘটনার প্রেক্ষিতে ভারত এখন মরিয়া হয়ে খুঁজছে কারা কারা এই ঘৃণ্য ঘটনার পিছনে রয়েছে। ২৬টি প্রাণ ছিনিয়ে নেওয়ার মূল্য চোকাতেই হবে শত্রুপক্ষকে-- এইরকমই মত ভারতের।
প্রসঙ্গত, আলতাফের মৃত্যুর পাশাপাশি এই অপারেশনে গুলির লড়াইয়ে দুজন পুলিসও জখম হয়েছে। অন্য একটি ঘটনায় এই হামলার সঙ্গে জড়িত আরও দুই জঙ্গির খোঁজ মিলেছে। দুই জঙ্গির বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। এই অপারেশনের পিছনে রয়েছে ভারতীয় প্রতিরক্ষা দফতর ও জম্মু কাশ্মীর পুলিস। আদিল হুসেন ও আসিফ শেখের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। আদিল হুসেনের বাড়ি আইইডি দিয়ে এবং ত্রালে আসিফ শেখের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)