Road Accident: হাতে ছেলের বিয়ের কার্ড! নিমন্ত্রণ সেরে ফেরার পথে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত একই পরিবারের তিন...

Madhya Pradesh Road Accident: বিয়ের কার্ড বিলি করে বাড়ি ফেরার পথে অডি গাড়ির ধাক্কায় একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। আগামী ২৪ ফেব্রুয়ারি বড় ছেলের বিয়ে উপলক্ষে তাঁরা নিমন্ত্রণ করতে বেরিয়েছিলেন, কিন্তু বাড়ির মাত্র ২ কিলোমিটার দূরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

সৌমিতা খাঁ | Updated By: Feb 8, 2026, 11:27 AM IST
Road Accident: হাতে ছেলের বিয়ের কার্ড! নিমন্ত্রণ সেরে ফেরার পথে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত একই পরিবারের তিন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বেপরোয়া গতির বলি। ভয়ংকর পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের তিন সদস্য। ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। শনিবার সন্ধ্যেবেলা বিলাসবহুল গাড়ি সজোরে ধাক্কা মারে বাইকে। সেই বাইকে তিন জন ছিলেন। পুলিস জানিয়েছে, মৃতরা হলেন ৫৫ বছর বয়সী ভগবত বিশ্বকর্মা, তাঁর ছেলে শিবম বিশ্বকর্মা এবং তাঁদের এক আত্মীয় শীতল বিশ্বকর্মা।

Add Zee News as a Preferred Source

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বকর্মা পরিবারে এখন বিয়ের উৎসব। আগামী ২৪ ফেব্রুয়ারি ভগবতের বড় ছেলের বিয়ে ঠিক হয়েছিল। সেই উপলক্ষ্যেই গতকাল তাঁরা বাইকে করে আত্মীয়-স্বজনের বাড়িতে বিয়ের নিমন্ত্রণপত্র বিলি করতে বেরিয়েছিলেন। সারাদিন কার্ড বিলি শেষে রেওয়া-প্রয়াগরাজ হাইওয়ে দিয়ে যখন তাঁরা বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই ঘটে এই মর্মান্তিক ঘটনা।

আরও পড়ুন:SIR in Bengal: বিগ ব্রেকিং! SIR শুনানি বন্ধ করতে চায় কমিশন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

প্রত্যক্ষদর্শীদের মতে, প্রয়াগরাজের দিক থেকে আসা একটি অত্যন্ত দ্রুতগতির অডি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কোস্তা গ্রামের কাছে তাঁদের বাইকটিকে পিছন থেকে ধাক্কা মারে। ধাক্কাটি এতটাই জোরালো ছিল যে বাইকটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাইকটিকে ধাক্কা দেওয়ার পর গাড়িটি রাস্তার ডিভাইডারে গিয়ে আছড়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়েই পুলিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘাতক গাড়ির চালককে স্থানীয়রা আটকে রাখলে পুলিস তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রেওয়ার সঞ্জয় গান্ধী হাসপাতালে পাঠানো হয়। বাড়ির দোরগোড়ায় পৌঁছেও এভাবে প্রাণ হারানোর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিয়ের আনন্দ মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত হওয়ায় পুরো গ্রাম এখন নিস্তব্ধ।

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: আত্মবিশ্বাসে সাফল্যের সম্ভাবনা সিংহের, নতুন ভাবনায় কাজ এগোবে কুম্ভের...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.